• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2017   Friday

 শুক্রবার খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ   রত্নেশ্বর ভট্টাচার্য। সভায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, য়ুগ্ম জেলা জজ মোঃ খোরশেদুল ইসলাম শিকদার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোঃ নোমান, সহকারী পুলিশ সুপার আবদুল কাদের, খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আশুতোষ চাকমা ও ড. রাজেন্দ্র ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।

 

এর আগে জাতীয় আইনগত দিবস উদযাপনের অংশ হিসেবে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে এক বণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অফির্সাস ক্লাবে  গিয়ে শেষ হয়। এতে শতাধিক নারী, পুরুষ ও সুবিধাভোগী লোকজন র‌্যালীতে অংশ গ্রহন করেন।

 

আলোচনা সভায় জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচায বলেন, অনগ্রসর এলাকা বিবেচনায় আইন অনুযায়ী পাবত্য জেলাগুলোর সকল নাগরিক সরকারী খরচে আইনগত সহায়তা পাবার অধিকারী। লিগ্যাল এইড আইন অনুযায়ী তিন পাবত্য জেলায় সরকারী খরচে আইনগত সহায়তা পাবার ক্ষেত্রে আথিক সীমাবদ্ধতার কোন সীমা রাখা হয়নি। শুধু খাগড়াছড়ি জেলায় গত ১ বছরে ১৩৭ টিসহ বিগত সময়ে ৬৩১টি মামলায় সরকারী খরচে আইনগত সহায়তা দেওয়া হয়েছে।

 

তিনি আরো বলেন সরকার দেশের জনগণের প্রাপ্য সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বদ্ধ পরিকর। বিশেষ করে অনগ্রসর জাতিগোষ্টিকে মূল স্রোধারায় আনার লক্ষ্যে সরকার সকল ধরনের পদক্ষেপ নিয়েছে এবং এসবের বাস্তবায়নও করছে। তিনি লিগ্যাল এইড কার্যক্রম প্রত্যন্ত প্রত্যেকটি গ্রামে ছড়িয়ে দিতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ