• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় ইউপি মহিলা মেম্বারকে মারধরের অভিযোগ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2017   Monday

লামার ফাঁসিয়াখালি  ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের পাহাড়ী মহিলা মেম্বার মাহাই মার্মাকে একই ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ কুতুব উদ্দিন মারধর করার অভিযোগ উঠেছে। গেল সোমবার বেলা সাড়ে ১০টায় কুরুপপাতা ঝিরি নামক রাস্তায় এ ঘটনা ঘটে।

 

আহত ১,২,৩ নং ইউপি ওয়ার্ডের মহিলা মেম্বার মাহাই মার্মা দাবী করে জানান,ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কুরুপপাতা ঝিরি রাস্তায় অতিদরিদ্র্য কর্মসংস্থান কর্মসূচীর কাজ সোমবার সকাল থেকে শুরু হয়। বেলা ১০ টার দিকে ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ কুতুবউদ্দিন এসে কুরুপপাতা ঝিরি রাস্তার কাজে বাধা দেন। এ সময় তিনি বাঁধা দেওয়ার কারণ জানতে চাইলে মেম্বার কুতুবউদ্দিন বলেন চেয়ারম্যান তাকে কোন প্রকল্প দেননি। তাই তার ২ নং ওয়ার্ডের সরকারের কোন কাজ  হতে দেবে না। এক পর্যায়ে তাকে মেম্বার কুতুবউদ্দিন তার পায়ের সেন্ডের খুলে খুব মারধর করে, পরে চুল ধরে ফেলে দিয়ে কিল, ঘুষি লাথি মেরে আহত করেন। বর্তমানে তিনি লামা হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছেন।

 

ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ কুতুব উদ্দিনের কাছ থেকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মহিলা মেম্বার মাহাই মার্মা চিকিৎসক থেকে সার্টিফিকেট নিয়ে তার বিরুদ্ধে মামলা করতে বলুন।

 

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, তার পরিষদের মহিলা মেম্বার মাহাই মার্মাকে মারধরের বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উভয় পক্ষকে নিয়ে বৈঠক বসেছিলেন। ২ নং ওয়ার্ড মেম্বার কুতুবউদ্দিন মারধরের বিষয়টি অস্বীকার করায় তার  সমাধান করতে পারেননি।     

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ