• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

গুইমারায় গৃহিনীর গলাকাটা লাশ উদ্ধার

রামগড় প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2017   Monday

রামগড় লাগোয়া গুইমারা উপজেলার পাহাড়ি এলাকায় মহিনী ত্রিপুরা (৩৫) নামে এক মাঝ বয়সী গৃহিনীর গলা কাটা লাশ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিহত মহিনী ত্রিপুরা গুইমারা উপজেলার দলাদলি পাড়ার সুমন ত্রিপুরা স্ত্রী।

 

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার দলাদলি পাড়ার পাহাড়ের নীচ থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সুত্র জানা যায়, প্রতিদিনের মত সোমবার ভোর ৫টার দিকে বাড়ির পাশে পাহাড়ের নীচে কুয়া(পাহাড়ি খাদ) থেকে পানি আনতে যায় মহিনী ত্রিপুরা। কিছুক্ষন পরে তাঁর বড় ছেলে সুজন ত্রিপুরা কুয়ার পাশে মায়ের গলাকাটা লাশ দেখতে পায়।

 

তার চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা সকাল ৮টা দিকে ঘটনাস্থলে গিয়ে মহিনী ত্রিপুরার গলাকাটা লাশ উদ্ধার করে।

 

কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করতে না পারলেও পুলিশ হত্যাকান্ডের কারণ উদঘাটনে তদন্ত করছে বলে জানিয়েছেন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জোবায়েরুল হক। লাশ ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ