• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

ডা.লেনিন তালুকদারের বিরুদ্ধে তদন্ত করতে রাঙামাটিতে এসেছেন স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের দল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2015   Wednesday

 

 

 

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক লেলিন তালুকদারের বিরুদ্ধে তদন্ত করতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গঠিত উচ্চ পর্যায়ের  ৩ সদস্যের তদন্ত দল বৃহস্পতিবার রাঙামাটিতে এসেছেন। ডা. লেলিনের বিরুদ্ধে  চিকিৎসা সেবা প্রদানে অবহেলা, রোগীদের সাথে ঔদ্ধত্যপূর্ন আচরণ ও অমানবিক ব্যবহারসহ নানান অভিযোগ রয়েছে।

৩ সদস্য তদন্ত দলের মধ্যে রয়েছেন, ঢাকা এমসিএ এইচ ইউনিট (সার্ভিসেস)র উপ-পরিচালক ডাঃ ফাহমিদা, সহকারী পরিচালক (সার্ভিসেস)র ডাঃ মোহাম্মদ ফরিদ, চট্টগ্রাম বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ শেখ রোকন উদ্দিন । তদন্ত দলকে সহায়তা করেন রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার (সিসি) ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ বেবী ত্রিপুরা।

তদন্ত দল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অবস্থান নিয়ে ডা.লেনিনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকারীদের সাথে স্বাক্ষাত গ্রহন করেন ও লিখিত অভিযোগ গ্রহন করেন। তবে এ বিষয়ে সাংবাদিকরা তদন্ত কমিটির সাথে কথা বলতে চাইলে তারা ক্যামরার সামনে কোন কথা বলতে রাজি হয়নি।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ