• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়ির জেলা প্রশাসনের গভীর নলকুপ প্রকল্পের উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2014   Thursday

খাগড়াছড়ির ভুয়াছড়িতে শতাধিক পরিবার ও স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে নিরাপদ পানি সরবরাহের লক্ষে বৃহস্পতিবার গভীর নলকুপ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, সরকার পাহাড়ের  প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের সুপেয় পানির কষ্টের কথা বিবেচনা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে একটি বিশেষ প্রকল্প গ্রহন  করেছে। এ প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলা প্রশাসন দূর্গম এলাকায় ফলপ্রসূভাবে প্রান্তিক মানুষের ব্যবহার্য্য ও সুপেয় পানির দূর্ভোগ লাঘব করে দিয়েছে।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদরের দুর্গম ভুয়াছড়ি এলাকায় গভীর নলকুপ প্রকল্পের শুভ উদ্বোধনকালে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান মোল্ল্যা, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিভাগীয় কমিশনার আরও কলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি জাতিসংঘ ঘোষিত ‘মিলেনিয়াম ডেভলমেন্ট গোল (এমডিজি)’ বাস্তবায়নেও এগিয়ে যাচ্ছে সরকার। এসময় ভূয়াছড়ি মাদ্রাসার ভবনসহ অন্যান্য সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন এবং আগামীতে মাদ্রাসাটির এমপিওকরণ এবং উন্নয়নে সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, সোয়া তিন লক্ষ টাকা ব্যয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত পানির এই প্রকল্পটি নির্মাণ করা হয়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ