• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে প্রধান শিক্ষকদের একাডেমিক সুপারভিশন প্রশিক্ষণ

রুপায়ন তালুকদার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2017   Monday

সোমবার খাগড়াছড়ির পানছড়িতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একাডেমিক সুপারভিশন (কোচিং পদ্ধতি) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

পানছড়ি উপজেলা রির্সোস সেন্টারে খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি উদ্যোগে  প্রাথমিক শিক্ষার উন্নয়নে মাঠ পর্যায়ে রিড প্রকল্প আওয়াতায় প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: মইনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা, উপজেলা রির্সোস সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর জনাব মোহাম্মদ খলিলুর রহমান, সেভ দ্য চিলড্রেন এর ম্যানেজার সুব্রত খীসা ও প্রকল্প সমন্বয়কারী দয়ানন্দ ত্রিপুরা।  অনুষ্ঠান সহ্চালনা করেন রিড প্রকল্পের টেকনিক্যাল অফিসার অনিল চাকমা। ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় পানছড়ি উপজেলার ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন প্রধান শিক্ষক অংশ নেন।

 

রিড প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে  তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলায় পঠন দক্ষতা বৃদ্ধি করা। প্রশিক্ষণ শেষে প্রধান শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বাংলা বিষয়ে পাঠদানের ক্ষেত্রে ধ্বনিগত সচেতনতা,  বর্ণজ্ঞান, শব্দভান্ডার,  সাবলীলতা ও  বোধগম্যতা বিষয়ে প্রতি মাসে ১ম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত সহায়তা প্রদান করবেন।

 

প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম বলেন মানসস্মত প্রাথমিক শিক্ষা অর্জনের পড়া হলো একটি অন্যতম উপাদান। প্রশিক্ষণ শেষে নিজেদের বিদ্যালয়ের পড়া বিষয়ে সহকারী শিক্ষকদের প্রয়োজনীয় নিদের্শনা প্রদানের জন্য অনুরোধ জানান এবং স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির উদ্দ্যেগে বাস্তবায়িত রিড প্রকল্প কার্যক্রমের আওতায় বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পড়তে শেখার প্রশিক্ষণ ও প্রধান শিক্ষকদের একাডেমিক সুপারভিশন (কোচিং পদ্ধতি) প্রশিক্ষণ বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, তিনি চলমান এই প্রকল্পের সার্বিক কার্যক্রমের সফলতা কামনা করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার মো: মইনুল ইসলাম এই প্রশিক্ষণের অর্জিত জ্ঞান বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ নিজেদের বিদ্যালয়ে প্রয়োগ করা ও নিজেদের দায়িত্ব হিসেব নিবিড়ভাবে সহকারী শিক্ষকদের পাঠ পর্যবেক্ষণ করে উন্নয়নের দিকগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য পরামর্শ প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ