• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় আইন-শৃংঙ্খলা বাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়, নিহত ১ঃ আটক ৪

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2017   Monday

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাঙ্গু মৌজার গয়ালমারা এলাকায় সেনাবাহিনী ও বিজিবির সাথে সন্ত্রাসীদের  মধ্যে গোলাগুলির ঘটেছে। এতে একজন সন্ত্রাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় ৪ জনকে আটক করা হয়েছে। তবে নিহত ও আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। সোমবার দুপুরে এ গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে সেনাবাহিনী ও বিজিবি স্থানটি ঘিরে রেখেছে এবং থেমে থেমে গুলি বিনিময় চলছে। 

 

গয়ালমারা এলাকার স্থানীয় ইউপি মেম্বার মোঃ নাছির উদ্দিন জানান,লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে দীর্ঘ দিন ধরে সাঙ্গু মৌজার গয়ালমারা, ত্রিশডেবা এলাকার গহীন অরণ্যে সন্ত্রাসীরা আস্তানা গেড়ে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি চালিয়ে আসছিল। গয়ালমারা ও ত্রিশডেবা এলাকায় সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ব্যক্তি মালিকানাধীন একটি রাবার বাগানে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের সেনাবাহিনী ও বিজিবি ঘিরে  ফেলে।  সামবার দুপুরের দিকে সন্ত্রাসীরা সেনাবাহিনী ও বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে। এতে একজন সন্ত্রাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় ৪ জনকে আটক করা হয়েছে। তবে নিহত ও আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

 

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানান,গয়ালমারার গহীন অরণ্যে সেনাবাহিনী ও বিজিবির সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা শুনেছি।

 

কাগজি খোলা পুলিশ ফাঁড়ির এসআই মশিউর রহমান জানান, ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিজিবি  রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ