• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রামগড়ে পরিবার কল্যাণ পরিদর্শিকাকে হয়রানির অভিযোগ

রামগড় প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2017   Sunday

খাগড়াছড়ির রামগড় উপজেলার নাকাপা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের এক পরিদর্শিকা কে স্থানীয় কতিপয় দুষ্ট প্রকৃতির লোক হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

 জানা যায়, অবসরজনিত এলপিআর-এ থাকা পরিবার কল্যাণ পরিদর্শিকা রতœা দেবী দত্ত এক যুগেরও বেশি সময় নাকাপা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি এক অফিস আদেশ পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দায়িত্ব হস্তান্তরের উদ্দেশে অফিসে রক্ষিত ফাইলপত্র ও মালামালের তালিকা তৈরি করতে কার্যালয়ে যান। ওই সময় এলাকার কতিপয় বখাটে তাঁকে নাজেহাল করার চেষ্টা করে।

 

রতœা দেবী দত্ত রোববার সকালে সাংবাদিকদের কান্নাজড়িত কন্ঠে জানান, ওই সময় ওৎপেতে থাকা কতিপয় স্থানীয় কুচক্রিমহল তাঁর বিরুদ্ধে ওষুধ চুরির অভিযোগ এনে চোর সাব্যস্ত করতে প্রয়াস চালায়। তার সুনাম নষ্ট করার পাশাপাশি অশ্রীল গালমন্দ করে সামাজিকভাবে চরমভাবে নাজেহাল করে, যা এখনও অব্যাহত রয়েছে।

 

তিনি আরো জানান,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ বখাটেদের হাত থেকে তখন তাঁকে উদ্ধার করে। তাঁর দায়িত্ব পালনকালে সরকারি সম্পত্তি রক্ষা ও স্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে মদ-জুয়াসহ নানা অসামাজিক কর্মকান্ডে বাধা দেওয়ার কারণে ওই দুষ্ট চক্রটি তাঁর ওপর ক্ষুদ্ধ ছিল। তাই অবসরকালীন সময়ে তাঁকে বিভিন্ন অপবাধ দিয়ে হেনস্থা করতে চায় বলে তার দাবী।

 

 রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ মামুন বলেন, রতœাদেবী দত্ত নির্দোষ। তার নির্দেশে নিয়মানুযায়ীই তিনি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে মালামালের তালিকা তৈরি করছিলেন। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে দুষ্ট চক্রটি তাঁর পেছনে  লেগেছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ