• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে অস্ত্রসহ আটক ১

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2017   Friday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ভূয়াটেক গ্রামে সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার ভোর রাতে গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ২জনকে আটক করেছে। আটককৃতরা হল, মনাটেক গ্রামের প্রতিময় চাকমার ছেলে মেনন চাকমা ও ভূয়াটেক গ্রামের তুফান চাকমার ছেলে সুমন্ত চাকমা।

 

সেনাসূত্র থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, শুক্রবার  ভোররাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি ভূয়াটেক গ্রামে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ মো: আবদুল্লাহ জুনায়েদ নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় সুমন্ত চাকমা’র বাড়ি থেকে মনাটেক গ্রামের প্রতিময় চাকমার ছেলে মেনন চাকমা ও ভূয়াটেক গ্রামের তুফান চাকমার ছেলে সুমন্ত চাকমাকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১৩টি সচল মোবাইল সেট, দুটি হাত ঘড়ি ও প্রচুর পরিমাণ নথিপত্র পাওয়া গেছে। মেনন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি ও সুমন্ত চাকমা জেলা কমিটির সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক। আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবত থেকে এলাকায় চাঁদাবাজি ও  সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। তবে, জিজ্ঞাসাবাদ শেষে মেনন চাকমাকে ছেড়ে দেওয়া হয়। আটককৃত সুমন্ত চাকমাকে মহালছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

জোন অধিনায়ক সাংবাদিকদের বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ এলাকার কারোর বন্ধু হতে পারে না। যে কোন কিছুর বিনিময়ে এলাকার শান্তি-শৃংখলা বিনষ্টকারীকে প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুুত রয়েছে।  এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসী কার্যকলাপ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ