• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে মোটরসাইকেল চালক হত্যার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2017   Monday

মোটরসাইকেল চালক ছাদেকুল ইসলাম হত্যার অন্যতম দুই আসামীকে সোমবার রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের খামার পাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল চিরনজিত চাকমা(৩৫) ও কৃঞ্চ বিকাশ চাকমা(২৫)।


সোমবার সন্ধ্যায় রাঙামাটি কতোয়ালী থানায় এক সংবাদ সন্মেলনে পুলিশ সুপার মোঃ সাঈদ তারিকুল হাসান তথ্য জানান।


তিনি জানান, ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ছাদেকুল ইসলাম হত্যার মূল আসামীকে গতকাল পুলিশ গোপণ সংবাদের ভিত্তিতে ও এলাকাবাসীর সহযোগিতায় দুই আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে সাধক চন্দ্র চাকমার ছেলে চিরনজিত চাকমা ও শুক্র কুমার চাকমা ছেলে কৃঞ্চ বিকাশ চাকমা। দুই জনের বাড়ী নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউপির কৃঞ্চমাছড়া গ্রামে।


পুলিশ আরো জানান, মোটরসাইকেল চালক ছাদেকুলের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রেফতারকৃতরা ধাক্কা দিলে মাটিতে পড়ে গিয়ে তিনি মাথায় মারাত্নক আঘাত পেয়ে মারা যান বলে স্বীকার করেছে। ছাদেকুলের লাশ রাস্তা থেকে সরিয়ে পাশ্ববর্তী জঙ্গলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।


তিনি জানান, মোটর সাইকেলটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। মোটরসাইকেলটি পাওয়া গেলে এ হত্যা মামলার আরো গুরুত্বপুর্ণ তথ্য বেরিয়ে আসবে।


উল্লেখ্য, গেল ১০ এপ্রিল সন্ধ্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদর স্টেশন থেকে দুই যুবক ছাদেকুল ইসলামের মোটরসাইকেলটি ভাড়া নিয়ে রাঙামাটি ঘিলাছড়িতে নিয়ে যায়। তিন দিন নিখোঁজ থাকার পর ঘিলাছড়ি এলাকা থেকে ছাদেকুলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ছাদেকুলের বড় ভাই হাদিকুল ইসলাম বাদী হয়ে নানিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় পুলক চাকমা নামের অপর এক আসামীকে গ্রেফতার করেছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ