• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2017   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ২০১৬-২০১৭ অর্থ বছরের ৬৫ লাখ টাকার দিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়নাধীন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন  খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, সদস্য খগেশ্বর ত্রিপুরা, সদস্য শতরুপা চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম,পানছড়ি উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়া।

 

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পূজগাং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, সদস্য খগেশ্বর ত্রিপুরা, সদস্য শতরুপা চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম, পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি ময় চাকমা, খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার এসএম অনীক চৌধুরী, পানছড়ি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক জয়নাথ দেব প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক বিজয় কুমার দেব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ