• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ঘুর্ণিঝড় মোরা’র কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌ যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2017   Monday
no

no

ঘুর্ণিঝড় মোরার কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌ যান চলাচল বন্ধ রাথার আদেশ দিয়েছে জেলা প্রশাসন। সোমবার মধ্যরাত ১২ টা থেকে ঘুর্ণিঝড় মোরা উপকুল অতিক্রম না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়া ঘূর্নিঝড়ের আঘাতে যাতে জানমালের ক্ষয়ক্ষতি না হয় সে জন্য রাঙামাটিতে ১৬ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

সোমবার বিকালে  জেলা প্রশাসনে অনুষ্ঠিত জরুরী দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।


রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, এএসপি সদর সার্কেল জাহাঙ্গীর আলম সহ জরুরী সেবা প্রদানকারী সংস্থার প্রধান সহ অন্যাণ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রাঙামাটি জেলা প্রশাসন ঘুর্ণিঝড় মোরা মোকাবেলায় অনুষ্ঠিত জরুরী সভায় জানানো হয়, ঘুর্ণিঝড় এর কারণে নৌপথে প্রাকৃতিক দূর্ঘটনা কমাতে মঙ্গলবার রাঙামাটির কাপ্তাই হ্রদের জেলা শহর ও উপজেলার সকল রুটে যাত্রী ও পন্য পরিজহনের এবং পর্যটকবাহী সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রাখা হবে।

 

ঘুর্ণিঝড় মোরা মোকাবেলায় জেলা শহরে ১৬টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে। জেলার সকল ইউএনও ও প্রকল্প কর্মকর্তাগণকে সার্বক্ষনিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।


এছাড়াও দূর্যোগ মোকাবেলায় জেলার গুরুত্বপূর্ন ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, আনসার ব্যাটালিয়ন, পিডিবি, শিক্ষা, স্কাউট, পুলিশসহ সাতটি প্রতিষ্ঠানকে সার্বক্ষনিকভাবে প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হয়।


বিকেল তিনটায় অনুষ্ঠিত এই বৈঠকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন শহিদ তালুকদার, জেলার ত্রাণ কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সুমনী আক্তারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ