• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সংবাদ সন্মেলনে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান
লংগদুর সহিংসতা ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jun 2017   Friday

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান লংগদুর সহিংসতা ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন।

 

তিনি অভিযোগ করে বলেন, বিএনপির প্রতিনিধি দল ঢাকা থেকে রাঙামাটি আসলেও প্রশাসনের পক্ষ থেকে অসহযোগীতার কারণে লংগদুতে যেতে পারেনি। প্রশাসন থেকে বলা হয়েছে লংগদুতে প্রতিনিধি দলটি গেলে সেখানে কোন অঘটন ঘটলে তার দায় প্রশাসন নিতে পরবে না, বিএনপির প্রতিনিধি দলকে এর দায় নিতে হবে। সেখানে আমরা কোন রাজনীতি করতে আসিনি। আমরা সেখানে ত্রাণ সহায়তা দিতে এসেছি। এখানে ক্ষমতাসীন সরকার লংগদু ঘটনা নিয়ে রাজনীতি করছে।


শুক্রবার রাঙামাটিতে জেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সন্মেলনে এসময় বিএনপির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপির চেয়ারর্পাসনের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. সুকোমল বড়–য়া, বিএনপি কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম। এছাড়া সংবাদ সন্মেলনে বিএনপি কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক কর্নেল(অবঃ) মনিষ দেওয়ান, বিএনপির কেন্দ্রীয় সদস্য রবীন্দ্র লাল চাকমা, জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, যুগ্ন সম্পাদক এ্যাড. মামুনর রশীদ,সহ-সভাপতি সুশোভন দেওয়ান আগা, এ্যাডভোকেট মামনুর রশীদ মামুন,নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি এজাজ নবী রেজাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

 

তিনি লংগদুর ঘটনা ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে অগ্নিসংযোগের ঘটনা ও যুবলীগ নেতা নয়নের হত্যার সুষ্ঠ তদন্ত করে দোষীদের শাস্তির দাবী জানিয়ে আরো বলেন, লংগদুর পরিবেশ এখনও স্বাভাবিক করতে পারেনি প্রশাসন। তাই লংগদুতে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখাসহ সকল সম্প্রদায় তাদের সম অধিকার নিয়ে বসবাস করতে পারে সেজন্য প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

 


বিএনপির প্রতিনিধি দলটি লংগদুর ঘটনাস্থল পরিদর্শন করতে চাইলেও প্রশাসনের অসহযোগিতার কারণে যেতে না পারায় সংবাদ সন্মেলন করতে হয়েছে উল্লেখ করে এই বিএনপির নেতা বলেন, ক্ষতিগ্রস্থদের জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে জন্য ৫লাখ টাকা সহায়তা পাঠিয়েছেন। সেখানে যেতে না পারায় জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে এসব অর্থ দেয়া হয়েছে। তারা সময়মত ক্ষতিগ্রস্থদের কাছে এসব সহায়তা তুলে দেবেন। তিনি এসব সহায়তা গ্রহণের জন্য ক্ষতিগ্রস্থদের কাছে অনুরোধ জানান।

 


উল্লেখ্য, গেল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইলের যৌথ খামার এলাকা থেকে রাঙামাটির লংগদু উপজেলা সদর ইউনিয়ন শাখার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ায় চালিম মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করা হয়। ২ জুন স্থানীয় বাঙালীরা নয়নের লাশ নিয়ে লংগদু সদরে মিছিল বের সময় তিনটিলা,পূর্ব ও পশ্চিম মানিকজোড় ছড়া ও বাত্যা পাড়া গ্রামে হামলা,লুটপাত ও অগ্নিসংযোগ করে। এতে দুই শতের অধিক ঘরবাড়ী আগুনে পুড়ে যায় এবং গুনমালা চাকমা নামের এক বৃদ্ধা আগুনে পুড়ে মারা যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ