• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

রোববার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাঙালী ছাত্র পরিষদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jun 2017   Saturday

রাঙামাটির লংগদুর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িতদের শাস্তি এবং বাঙালিদের গণগ্রেপ্তার বন্ধসহ গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবীতে রোববার তিন পাার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। 

 

শনিবার পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাৎ ফরাজি সাকিবের স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এ হরতালের ঘোষনা দেয়া হয়েছে।

 

প্রেস বার্তায় উল্লেখ করা হয়,লংগদু`র যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িতদের শাস্তি এবং নির্দোষ বাঙালিদের গণগ্রেপ্তার বন্ধসহ গ্রেপ্তারকৃত বাঙালিদের নিঃশর্ত মুক্তির দাবীতে রোববার তিন পাার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।


প্রেস বার্তায় আরো বলা হয়, ইতিপূর্বে একই দাবীতে অর্ধদিবস হরতাল আহবান করেছে। তবে গেল ৭ জুন লংগদুর মাইনীমুখ খালে অজ্ঞাতনামা একজন বাঙালীর লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এই হরতালকে পূর্নদিবস হরতালের ঘোষণা করা হয়েছে। তিন পার্বত্য জেলার সকল প্রকার সাধারণ মানুষকে আগামিকালের হরতাল স্বতঃফ্রুত ভাবে পালনের প্রেস বার্তায় আহ্বান জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ