• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় এক সেনা সদস্যসহ আরো ৩ জনের লাশ উদ্ধার,নিহতের সংখ্যা ১০৮এ দাড়িয়েছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2017   Thursday

রাঙামাটিতে ভারী বর্ষনে পাহাড় ধসে মাটিতে চাপা পড়ে বৃহস্পতিবার এক সেনা সদস্যসহ আরো ৩জনের লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে রাঙামাটিতে ১০৮ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। 

 

এদিকে, বৃষ্টির কারণে নিখোঁজদের উদ্ধারের জন্য বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে উদ্ধার তৎপরতা বন্ধ থাকলেও নিখোঁজদেও উদ্ধার না হওয়া পর্ষন্ত উদ্ধার অভিষান চলবে।


জানা গেছে, টানা ভারী বর্ষনে পাহাড়ে ধসে মাটি চাপা পড়ে গত মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলা,কাউখালী, কাপ্তাই,বিলাইছড়ি ও জুরাছড়িতে ৫ সেনা সদস্যসহ ১০৮ জনের মৃত্যূ হয়। এর মধ্যে রাঙামাটি শহরে ৬১ জন, কাউখালী উপজেলায় ২৩ জন, কাপ্তাই উপজেলায় ১৮ জন, জুরাছড়ি ৪ জন ও বিলাইছড়ি ২ জন মারা গেছে। গতকাল ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে মানিকছড়ি এলাকা থেকে সেনা সদস্য আজিজুর রহমান, ভেদভেদীর পশ্চিম মুসলিম পাড়া থেকে সুলতানা(৫০) ও ভেদভেদীর পোষ্ট অফিস কলোনী এলাকা রুপম দত্ত(২০) উদ্ধার করা হয়েছে। গতকাল রাঙামাটি শহরের মানিকছড়ি,পশ্চিম মুসলিম পাড়া, পোষ্ট অফিস কলোনী এলাকা, শিমুলতলী,পূর্ব মুসলিম পাড়া এলাকায় নিখোজদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারের তৎপরতা চালান। তবে দুপুরের দিকে বৃষ্টি হওয়ার কারনে সাময়িক উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়। তবে বৃষ্টি থামলে আবারও উদ্ধার তৎপরতা চালানো হবে।


ফায়ারা সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে অপরারেনের পরিচালক মেজর একেএম শাকিল নেওয়াজ জানান, বৃহস্পতিবার এক সেনা সদস্যসহ তিন জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা সাময়িক বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি থামলে আবারো উদ্ধার তৎপরতা চালানো।


এদিকে,রাঙামাটিতে পাহাড় ধসে গিয়ে ঘরবাড়িতে ক্ষতিগ্রস্থ লোকজনদের আশ্রয়ের জন্য বিভিন্ন বিদ্যালয় ও সরকারী ভবনে ১৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে শিশু মহিলা পুরুষ আশ্রয় নিয়েছেন। এ পর্ষন্ত এসব আশ্রয় কেন্দ্রে ১৯জন আশ্রয় নিয়েছেন।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইফতিকার উদ্দীন আরাফাত জানান, রাঙামাটি শহরে ১৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে ১৯শ জন লোক আশ্রয় নিয়েছেন। তবে কয়টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ জানাতে পারেননি। তার মতে ইতোমধ্যে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি ক্ষয়ক্ষতি নিরুপণ কমিটি গঠন করা হয়েছে।


যুব রেডক্রিসেন্ট সোসাইটির রাঙামাটির উপ প্রধান মোঃ সাইফূল আলম জানান, যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ঘটনার পর থেকে যুব রেড ক্রিসেন্টে থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তার মতে রাঙামাটি জেলায় মাটি চাপা পড়ে ১১০ জন নিহত হয়েছে বলে তার ধারনা। এর মধ্যে শুধু শহরে মারা গেছে ৭০ জন। নিখোজ রয়েছেন ৫০ জনেরও অধিক, আহত হয়েছে ৫৫ জন এবং আশ্রয়হীন হয়েছেন ৫শ জন। এর মধ্যে রাঙামাটি সদরে আড়াইশ হতে পারে।

 

এদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান জানান, রাঙামাটি শহরে পানি সরবরাহের যে অনিশ্চিত অবস্থা বিরাজ করছে তা নিরসনের জন্য ইতোমধ্যে চট্টগ্রামসিটি কর্পোরেশন ও অন্য সূত্র থেকে দুটি উচ্চ শক্তির জেনারেটর রাঙামাটিতে ুিনয়ে আসার উদ্যোগ গ্রহন করা হয়েছে। আশা করা হচ্ছে কাপ্তাই থেকে নদী পথে জেনারেটর দুটি রাঙামাটিতে এসে পৌছবে। তিনি আরো জানান, আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোকজনের মধ্যে তিন বেলা খাবারের বিষয়টি জেলা প্রশাসনের একজন করে ম্যাজিষ্ট্রেট এবং রাঙামাটি পৌর সভার একজন পৌর কাউন্সিলের মাধ্যমে দেয়া হচ্ছে। তিনি জানান, ইতোমধ্যে সরকারের প্রেরিত ৩৫ লক্ষ টাকা মৃতদেও আত্বীয় স্বজন এবং আহতদেও হাতে হাতে প্রদানের কাজও এগিয়ে চলেছে। তবে পূর্নবাসনের জন্য ঘোষিত ৫শ বান্ডিল ঢেউ টিনের সরবরাহ রাস্তার খারাপ অবস্থার কারণে পৌছাতে দেরী হচ্ছে। তবে ২শ মেঃটন খাদ্য শস্য ইতোমধ্যে জেলা ত্রাণ কর্মকর্তার মাধ্যমে আক্রান্ত এলাকায় সংশ্লিষ্টদের মধ্যে বিতরনের কাজ চলছে।


জেলা প্রশাসক জানান, বাংলাদেশ টেলিভিশন রাঙামাটির কেন্দ্রের ভবনে আশ্রিত লোকজনদের রাঙামাটি সরকারী কলেজে স্থান্তান্তরের উদ্যোগে ইতোমধ্যে নেয়া হয়েছে। কেন না টেলিভিশন ভবনের চারিপাশে ভাঙ্গনের কারণে পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এ এালাকাটি ঝুকি প্রবন হয়ে উঠেছে। তিনি এ কথাও নিশ্চিত করে বলেন যে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুই জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী তার সাক্ষাৎ করে আগামী দুএক দিনের মধ্যে রাঙামাটি বিদ্যুৎ সরবারাহ নিশ্চিত করণের উদ্দ্যেগ নিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তিনি জানান, বিদ্যুৎ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আজ শুক্রবার রাঙামাটি সফরে আসছেন। অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধির ফলে বরকল উপজেলার একটি ইউনিয়ন ইতি মধ্যে পানির তলীয় যাওয়ার পর্যায়ে হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ শুক্রবার রাঙামাটি সফরে আসছেন।


এদিকে, রাঙামাটিতে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে যে যান চলাচল বন্ধের অজু হাতে কাচা শাক সব্জি, ভোজ্যদ্রব্য প্রেট্রোল ও অন্যান্য তৈল জাতীয় দ্রব্যর মূল্য প্রায় দ্বিগুন হাওে বেড়েছে। ধারনা করা হচ্ছে চট্টগ্রাম রাঙামাটি সড়কের সংযোগ সৃষ্টিতে যতই দেরী হবে দ্রব্য মূল্যর হার ততই বৃদ্ধি পেতে থাকবে। 

 

অপরদিকে তিন দিন ধরে বিদ্যূৎ না থাকায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে। রাতে পুরো  অন্ধকারে ডুবে থাকছে।   


ভূক্তভোগীদেও অভিয়েযাগ ৯০ টাকার অকটেন ২শ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া ২০ টাকার আলু ৪০ থেকে ৫০টাকায় বিক্রি হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ