• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড় ধসে দৃষ্টিশক্তি হারানো মাহবুবুল আলমের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2017   Thursday

পাহাড় ধসের ঘটনায় দৃষ্টি শক্তি হারানো পঞ্চাশোর্ধ মাহবুবুল আলমের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার মাহবুবুল আলমের চিকিৎসা সহায়তা হিসেবে ২০হাজার টাকার জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের হাতে তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

গেল ১৩ জুন রাঙামাটি শহরে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় মাহবুবুল আলম চোখে আঘাত পান। এ ঘটনার তিনি পর সরকারিভাবে ত্রাণ সহায়তা পেলেও নিজের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় চোখের চিকিৎসা করাতে পারছিলেন না।

 

বৃহস্পতিবার মাহবুবুল আলমের চোখের চিকিৎসার জন্য “ডু সামথিং পল সোসাইটি” নামের একটি সংঘঠনের পক্ষ থেকে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের নেতৃত্বে ২০হাজার টাকার আর্থিক সহায়তা জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের হাতে তুলে দেন। এসময় জেলা প্রশাসনের উর্ধবতন কর্মকর্তারা ছাড়াও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ সময় জেলা প্রশাসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসকদের সাথে আলাপ করে মাহবুবুল আলমের চিকিৎসার সকল ব্যয়ভার সরকারীভাবে সংস্থানের নিশ্চয়তা প্রদান করেন ছাত্রলীগ নেতৃবৃন্দকে। জেলা প্রশাসক ছাত্রলীগের মতো একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই ধরনের মানবিক সহায়তায় এগিয়ে আসায় তাদের ভূয়সী প্রশংসা করেন।


জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন জানান, বিষয়টি নিজের কর্মীর মাধ্যমে জেনে মাহবুবুল আলমের চিকিৎসায় এগিয়ে এসেছেন। বন্ধুদের নিয়ে গঠন করা “ডু সামথিং পল সোসাইটি” সংগঠন থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাহবুবুল আলমের চিকিৎসার জন্যে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার অর্থ তুলে দিয়েছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ