• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

চকরিয়ার বমু বিলছড়িতে প্রভাবশালীদের সন্ত্রাসী হামলা,কেটে দিল ৫ শতাধিক গাছ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2017   Friday

লামা উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের পাইন্যাসা বিল এলাকায় জমির বিরোধের জের ধরে ৫ শতাধিক ফলজ, বনজ গাছ ও সবজি বাগান কেটে দিয়েছে প্রতিপক্ষ। শুক্রবার দুপুর ২টায় ইউনিয়নের হনুমান পাড়ার মৃত আব্দু রহমানের ছেলে মোঃ এমরানের বসতবাড়িতে এই ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্থ মোঃ এমরান (৩৫) বলেন, আমরা জুমার নামাজ পড়তে মসজিদে যাই। বাড়িতে মহিলা ছাড়া আর কেউ ছিলনা। এই সুযোগে পার্শ্ববর্তী পাড়ার মৃত ছিদ্দিক আহমদ (ফাতর বাপ) এর ছেলে কক্সবাজার জেলা পরিষদ সদস্য সোলতান আহমদের নির্দেশে তার ভাই কবির আহমদ, রফিক আহমদ, মকসুদ আহমদ, মোবারক আহমদ, পল্লী চিকিৎসক নুর আহমদ সহ সাইফুদ্দিন প্রকাশ সাইমন, ফরিদ আহমদ, মোঃ জাকারিয়া, সেনা সদস্য বেলাল উদ্দিন, ইয়াবা মামলার আসামী মোঃ সাখাওয়াত দা, ছুরি ও লাঠিসোটা নিয়ে বসত বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ির আঙিনায় সৃজিত ২শত কলাগাছ, ১৭০টি সুপারি, ২২টি সেগুন সহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ ও সবজি বাগান কেটে ফেলে। এতে করে আমার ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। 

 

এমরানের বড় ভাই ও সাবেক মেম্বার মোঃ আলী বলেন, ঘটনাস্থলের পাশের সমতল জায়গাটি আমার বাবা মৃত আব্দু রহমান ১৮নং খতিয়ান মূলে মালিক। জায়গাটি চাষাবাদ করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে আছি। হামলাকারীরা গাছ কাটার পর ঘরের মহিলাদের উপর হামলা ও লুটপাটের চেষ্টা করে। মহিলারা ঘরে দরজা বদ্ধ করে রাখায় রক্ষা পায়। 

 

বমু বিলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ রমিজ বলেন, জুমার নামাজ পড়ে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম। জেলা পরিষদ সদস্য সোলতান আহমদ আমাকে ডেকে বলে, গাছগুলো আমরা কাটছি। এই জায়গা আমাদের। তবে শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা বা গাছ কাটা উচিৎ হয়নি।

 

এবিষয়ে প্রতিপক্ষ মৃত ছিদ্দিক আহমদের ছেলে সোলতান আহমদ (জেলা পরিষদ সদস্য) বলেন, এই জায়গা নিয়ে চকরিয়া থানায় মামলা করা হয়েছে। স্থানীয়ভাবে বসে মীমাংসার কথা ছিল। আব্দু রহমানের ছেলেরা জমিতে হাল চাষ করায় পাশের গাছ গুলো আমরা কেটে দিয়েছি। এই জায়গা আমাদের।

 

বিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতলব বলেন, আশপাশের লোকজন গাছ কাটার বিষয়টি আমাকে জানিয়েছে। তবে উভয় পক্ষের মাঝে জায়গার বিরোধ রয়েছে। চকরিয়া থানায় মামলা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
আর্কাইভ