• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

রাঙামাটিতে অগ্নিকান্ডে আহত ১ঃ ১টি প্রাইভেটসহ ৯টি মোটর সাইকেল ভস্মিভূত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2017   Saturday

রাঙামাটি শহরের জেনারেল হাসপাতাল সড়ক এলাকায় একটি চারতলা ভবনের গ্যারেজে আগুন লেগে ১টি প্রাইভেট কার ও ৯টি মোটর সাইকেল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস দাবী করেছে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শহরের হাসপাতাল সড়ক এলাকায় আসবাবপত্র ব্যবসায়ী আব্দুল মনছুরের চারতলা ভবনের নিচ তলায়  অবস্থিত গ্যারেজে শনিবার মধ্যরাত সোয়া ২টার দিকে বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে এক ঘন্টা েেচষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ১টি প্রাইভেট কার ও ৯টি মোটর সাইকেল পুড়ে যায়। এসময় গ্যারেজে পাশে থাকা রোকেয়া বেগম(৪৭) নামের একজন আহত হয়েছেন। তাকে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

 

রাঙামাটি ফায়ার এন্ড সিভিল ডিফেন্স সার্ভিসের  উপ-পরিচালক মোস্তফা কামাল জানান, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এবং চারতলা ভবনে থাকা লোকজরদের নিরাপদে নিয়ে আসায় হতাহতের ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

 

তিনি আরো জানান, বিল্ডিং কোড মেনে ওই ভবনটি নির্মাণ করা হতো তাহলে  অগ্নিনির্বাপনের নিশ্চয়তা ব্যবস্থা থাকতো। তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটতো না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ