• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড় ধসের ঘটনায় বর্তমান পরিস্থিতিতে করনীয় সম্পর্কে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে
রাঙামাটি পৌর সভায় টেক্সসই রাস্তাঘাট,বনায়ন,বিশুদ্ধ পানীয় ব্যবস্থার পরিকল্পনা- পৌর মেয়র

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2017   Wednesday
no

no

রাঙামাটি পৌর মেয়র রাঙামাটি আকবর হোসেন চৌধুরী বলেছেন, গেল ১৩ জুন অতি বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি পৌরসভা এলাকায় সবচেয়ে বেশী প্রাণহানীর ঘটনা এবং রাস্তাঘাট ও ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছিল। ক্ষতিগ্রস্থ এ পৌরসভাকে নতুন করে ঢেলে সাজাতে টেক্সসই রাস্তাঘাট নির্মাণ,পরিবেশ সুরক্ষায় শহরের গুরুত্বপূর্ন সড়কে বনায়ন, বিশুদ্ধ পানীয় ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে পরিকল্পনার উদ্যোগ নেয়া হবে। এ উদ্যোগের পরিকল্পনা সরকারের কাছে সুপারিশ আকারে পাঠানো হবে।


পাহাড় ধসের ঘটনায় বর্তমান পরিস্থিতিতে করনীয় সম্পর্কে বুধবার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


পৌরসভা কার্যালয়ে মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ড কমিশনার ও প্যানেল মেয়র জামাল উদ্দীন,৮নং ওয়ার্ড কমিশনার ও প্যানেল মেয়র কালায়ন চাকমা, পৌর কমিশনার মিজানুর রহমান বাবু,পুলক দে,বাচিং মারমা,রবিমোহন চাকমা, দৈনিক গিরিদর্পন সম্পাদক সাংবাদিক একেএম মকছুদ আহমেদ প্রমুখ। সভার শুরুতে পাহাড় ধসের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


পৌর মেয়র আরো বলেন, রাঙামাটি পৌরসভার অধিকাংশ রাস্তাঘাট পাহাড়ের পাদদেশে অবস্থিত। এসব রাস্তাঘাট টেক্সসই না হওয়াতে অতি বৃষ্টিপাতের কারণে ভেঙ্গে গেছে। ভেঙ্গে যাওয়া এসব রাস্তাঘাট নির্মানের জন্য দেশী-বিদেশী বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে টেক্সসই রাস্তাঘাট নির্মাণ করা হবে।

 

পৌর মেয়র বলেন,পাহাড়ের ধসের ঘটনায় পৌর সভা পক্ষ থেকে দুটি টিম জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে  দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা এবং ক্ষয়ক্ষতি নিরুপণ ও প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরীর  কাজ করে যাচ্ছে। এছাড়া প্রকৃত ক্ষতিগ্রস্থদের জন্য যথাযথ পুর্নবাসনের জন্য পৌরসভা কাজ করে যাচ্ছে। 


উল্লেখ্য, গেল ১৩ জুন ভারী বর্ষনে রাঙামাটি শহরের ভেদভেদীর যুব উন্নয়ন বোর্ড এলাকা,মুসলিম পাড়া.শিমুলতলী এলাকা,সাপছড়ি,মগবান,বালুখালী এলাকায় এবং জুরাছড়ি,কাপ্তাই,কাউখালী ও বিলাইছড়ি এলাকায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ