• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কৃষকদের মাঝে ফলজ চারা ও বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2017   Wednesday

সম্প্রতি পাহাড় ধ্বস ও ভারি বর্ষণে ক্ষতিগ্রস্থ বাগান চাষীদের বিভিন্ন ফলজ চারা ও বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক এবং ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পার্বত্য পরিষদ।


বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিশ্রামাগ্রার প্রাঙ্গনে সদর উপজেলার ৬টি ইউনিয়নের চাষীদের মাঝে ফলজ চারাগাছ ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক এবং ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এ সময় জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, জেলা পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য অমিত চাকমা রাজু’সহ ইউনিয়নের জনপ্রতিনিরা উপস্থিত ছিলেন।


পরে তিনি পরিষদ চেয়ারম্যান সদর উপজেলার ৬টি ইউনিয়ন জীপতলি, মগবান, বালুখালী, বন্দুকভাঙ্গা, সাপছড়ি ও কুতুকছড়ির এলাকার প্রতিটি ইউনিয়নের ১৮ চাষী পরিবারদের ৩০টি করে আম ও লিচু চারা বিতরণ করেন। একই সময় জেলার ১০টি উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাংষ্কৃতিক এবং ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেন।


বিতরনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, সম্প্রতি রাঙামাটিতে পাহাড় ধ্বসে বিভিন্ন জায়গা ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিশেষ করে ফলজ বাগান।


তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দেয়। তাই পরিষদের পক্ষ থেকে এসব ফলজ চারা ক্ষতিগ্রস্থ কৃষকদের বিতরণ করা হচ্ছে। যাতে তারা আবার সাবলম্বী হতে পারে। এসময় তিনি ফলজ চারাগাছ গুলোকে আধুনিক পদ্ধতিতে রোপন ও পরিচর্যা করারও পরার্মশ দেন কৃষকদের।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ