• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড় ধসে কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2017   Wednesday

পাহাড় ধসে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ২৬৩ টি পরিবারের মাঝে  বুধবার  সরকারের ত্রান ও পূনর্বাসন মন্ত্রনালয়ের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। পরিবার প্রতি ২০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।

 

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ক্ষতিগ্রস্হ পরিবারের সদস্যদের মাঝে  ত্রান সামগ্রী বিতরন করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আ`লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার। ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী( বেবী)  এর সভাপতিত্বে ত্রান বিতরন অনুষ্ঠানে  জেলা আ`লীগ সাংগঠনিক সম্পাদক মফিজুল হক,কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী,রাং গামাটি জেলা পরিষদ সদস্য কাপ্তাই উপজেলা আ` লীগ সাধারন সম্পাদক প্রকৌশলী থোয়াই চিং মার্মা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নুর মোহাম্মদ, চন্দ্রঘোনা ইউনিয়ন আ` লীগ সভাপতি মো ইলিয়াছ, সাধারন সম্পাদক কামরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফজলুল কাদের মানিক,উপজেলা ছাত্র লীগ সভাপতি নুর উদ্দিন সুমন,সাধারন সম্পাদক এ আর লিমন,কাপ্তাই ইউনিয়ন আ` লীগ সভাপতি সাগর চক্রবর্তী, সাধারন সম্পাদক মহিউদ্দন পাটোয়ারী বাদলসহ দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্হিত ছিলেন।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান সরকারের ত্রান ও পূনর্বাসন মন্ত্রনালয়ের পক্ষ  থেকে  কাপ্তাই উপজেলায়  ক্ষতিগ্রস্হ পরিবারের জন্য সর্বমোট ৪৫ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়। তৎমধ্যে ৫ টি ইউনিয়নে ৩৫ মেট্রিক টন এবং আশ্রয় কেন্দ্র সমুহের জন্য ১০ মেট্রিক  টন চাল বিতরন করা হয়। এছাড়াও নিহত ও আহত পরিবারের জন্য সাড়ে বার লক্ষ টাকা প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ