• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে সেনাবাহিনীর রিক্র্যুট ব্যাচের শপথ গ্রহণ কুচকাওয়াজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2017   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর রিক্র্যুট (Recruit) ব্যাচ ১৭-১ এর ৯৬৯ জন সৈনিকের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

 

দীঘিনালা সেনা জোনে অবস্থিত এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারে (ADHOC Formation Recruit Training Centre)  কুচকাওয়াজ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সশস্ত্র সালাম গ্রহণ করেন ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রাম অঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার।

 

এসময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রি: জেনারেল মীর মুশফিকুর রহমান, ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে: কর্ণেল তাজুল ইসলাম, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলামসহ সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ছয় মাসের প্রশিক্ষণে বিভিন্ন ইভেন্টে সেরা অবস্থানকারী, চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হওয়াদের পুরস্কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার ।  পরে প্রশিক্ষণার্থীদের শপথ বাক্য পাঠ করান ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে: কর্ণেল তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জিওসি বলেন, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার যে দায়িত্ব আপনারা নিয়েছেন তা পালনে প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনাদের সহায়ক হবে। প্রতিটি মুর্হুতে নিজের আত্মবিশ্বাসকে সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।

 

উল্লেখ্য, ১৭-১ রিক্র্যুট ব্যাচ এডহক ফরমেশন রিক্র্যুট ট্রেনিং সেন্টার’র দ্বিতীয় ব্যাচ। এ ব্যাচে রিক্র্যুটস হয় ১০০৭ জন। এরমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করে ৯৬৯ জন রিক্র্যুটস।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ