• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধসে আশ্রয় কেন্দ্রে আশ্রিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2017   Monday

রাঙামাটিতে পাহাড় ধসে আশ্রয় কেন্দ্রে আশ্রিত শিশুদের মাঝে সোমবার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

এনজিও সংস্থ ব্র্যাকের উদ্যোগে রাঙামাটি সরকারী কলেজে আশ্রয় কেন্দ্রে আশ্রিত ৪৫ জন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এসময় রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ বিধান চন্দ্র বড়–য়া, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, ব্যাকের রিজিউনাল ম্যানেজার অমিয়দর্শী চাকমা, ব্র্যাকের জেলা প্রতিনিধি সমীর কুমার কুন্ড প্রমুখ।


বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আশ্রয় কেন্দ্রে আশ্রিত শিশুদের যাতে লেখা-পড়ার কোন সমস্যা না ঘটে সেদিকে সব সময় খেয়াল রাখছে প্রশাসন। এসব শিশুরা যাতে লেখা-পড়া নির্বিঘেœ করতে পারে সেসব ব্যাপারে জেলা প্রশাসন তৎপর রয়েছে।


উল্লেখ্য,গত ১৩ জুন পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি শহরের ভেদেভদী, যুব উন্নয়ন বোর্ড শিমুলতলী,রুপনগর, মুসলিম পাড়া,মোনঘর এলাকাসহ বিভিন্ন স্থান থেকে ১৯টি আশ্রয় কেন্দ্রে ৩ হাজার ২শ জন নারী-পুরুষ ও শিশু আশ্রয় নেয়। এর মধ্যে শিশু রয়েছে ১হাজার ২২জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ