• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

লামায় মোটর সাইকেল চালক মোঃ কামাল হত্যার ঘটনায় আটক ৩

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2017   Tuesday

বান্দরবানের লামায় মোটর সাইকেল চালক মোঃ কামাল হত্যার ঘটনায় ৩ আসামীকে আটক করেছে পুলিশ। গেল সোমবার তাদের উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। আটকৃতৃরা দোষ স্বীকার জবানবন্দি প্রদান করেছেন।


উল্লেখ্য,গেল ২৬ মে রাতে মোটরসাইকেলে যাত্রি নিয়ে নিখোঁজ হন মোঃ কামাল। গেল ২৭মে উপজেলার গজালিয়ার ডাঃ হালিমের রাবার বাগান থেকে গভীর রাততে মোটরসাইকেল চালক মোঃ কামালের ক্ষতবিক্ষত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ তদন্তে নামে।


পুলিশ জানায়, পুলিশের তদন্ত চলাকালিন সময়ে নিহত কামালের মোবাইল সিমটি চালু অবস্থায় পাওয়া যায়। সিম চালুর সূত্র ধরে বান্দরবানের লামায় যাত্রী সেজে মোটর সাইকেল চালককে অপহরণ ও হত্যার ঘটনার মূল আসামী সরই উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র সৈত মনি ত্রিপুরা ও ৮ম শ্রেনীর ছাত্র মাইকেল ত্রিপুরা(১৮) গেল ৮ জুলাই ও গেল ৯জুলাই একই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মাংচ ম্রোকে গ্রেফতার করা হয়। তাদের গেল ১০ জুলাই সোমবার রাত ৭টায় লামা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় আসামীরা ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার জবানবন্দি দিয়েছেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা(আইও) মোঃ গিয়াস উদ্দিন বলেন, গেল ২৬মে উপজেলার সরই ইউনিয়নের হিমছড়ি এলাকার মৃত অজু মিয়ার ছেলে মোঃ কামাল উদ্দিন অপহরণের শিকার হন। গেল ২৭ মে গভীর রাতে পার্শ্ববর্তী গজালিয়া ইউনিয়নের ডিসি রোড এলাকার ডাঃ হালিমের রাবার বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যা ঘটনায় নিহতের স্ত্রী সকিনা বেগম (২৮) বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেন। যান মামলা নং- ১৩।


তিনি আরো জানান, নিহতের হারানো মোবাইল ফোনটির সূত্র ধরে তদন্ত শুরু করি। ধীরে ধীরে উপযুক্ত তথ্য প্রমাণ হাতে এলে গেল ৮ জুলাই শৈতমনি ত্রিপুরা ও মাইকেল ত্রিপুরা এবং গেল ৯ জুলাই মাংচ অং মুরুং কে সরই বাজার এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের দোষ স্বীকার করে নেয়।


এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, মোঃ কামাল হোসেন হত্যা ঘটনাটির তথ্য উদঘাটনে জটিল হয়ে পড়েছিল। কামালের ব্যবহৃত মোবাইল ফোনের সিমটি তদন্ত অবস্থায় চালু অবস্থায় পাওয়া যায়। মামলার তদন্ত সহসায় হওয়ার জন্য তদন্তের জন্য বিশেষ একটি টিম গঠন করা হয়েছিল। হত্যাকারীরা সবাই ছাত্র। তাই তাদের বয়স পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ