• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে কারাগারে চাল কালো বাজারে বিক্রির সময় আটক ২

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2017   Saturday

খাগড়াছড়ি জেলা কারাগারের জন্য বরাদ্ধকৃত চাল কালো বাজারে বিক্রির সময় শনিবার ৮ বস্তায় ৪শ কেজি চালসহ ২জনকে আটক করা হয়েছে।

 

জানা যায়, খাগড়াছড়ি পৌর শহরের  শাহী জামে মসজিদ সড়কের শাহিনুর ট্রের্ডাসে চাল বিক্রির সময়  স্থানীয় জনতা চাল আটক করে পুলিশে খবর দেয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেল সুপার মো: মুনতাসির হাসানের উপস্থিতিতে চাল জব্দ করে ক্রেতা দোকান মালিক  মো: শাহজাহান এবং কারাগারে ঠিকাদারের শ্রমিক আবুল বাশারকে আটক করা হয়। আটক আবুল বাশার জানান, জেলার মাহবুব ও কারারক্ষী প্রীতি ভুষক চাকমার নির্দেশে সে চাল পরিবহনের জন্য অটোরিক্সা ঠিক করে দেন, সে এ ঘটনার সাথে জড়িত নয়। আটক দোকান মালিক ৩২ টাকা দরে চাল কেনার কথা স্বীকার করল্ওে কারাগারের চাল কিনা তা তিনি  জানেন না বলে জানান। অন্যদিকে  জেলার মাহবুব   ফোন করার র্পও তিনি রিসিভ করেননি।

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মো: আব্দুল হান্নান জানান, বিষয়টি যাচাই- বাছাই করা হচ্ছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে ।   

        

জেল সুপার মো: মুনতাসির হাসান জানান, নানান অনিয়মের অভিযোগে কারাগারের চালের ব্যবস্থাপনায় নিয়োজিত কারারক্ষী প্রীতি ভুষন চাকমাকে দুই দিন আগে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল। দায়িত্ব হস্তান্তরের আগেই সে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ