• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলের ভূষণছড়া ইউপি নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণে অপরাগতা: পুন:নির্বাচনের দাবি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2017   Tuesday

রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী ফলাফল বাতিল করে পুন:নির্বাচনের দাবী জানিয়েছেন নবনির্বাচিত ৭ জন সদস্য। পুনঃনির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত শপথ গ্রহণে অপারগতা জানিয়ে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত মতামত ও দাবিনামা জানিয়েছেন নবনির্বাচিত ৭ সদস্যরা।


মঙ্গলবার ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের ৯নং সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য হরি লাল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানান।


প্রেস বার্তায় বলা হয়, গত ২৩ মে বরকল উপজেলাধীন ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ১নং সাধারণ ওয়ার্ডের সুরেশ কুমার চাকমা, ২নং সাধারণ ওয়ার্ডের প্রীতি শংকর দেওয়ান, ৩নং সাধারণ ওয়ার্ডের জয়সেন কার্বারী, ৪নং সাধারণ ওয়ার্ডের পাত্তর মণি চাকমা, ৯নং সাধারণ ওয়ার্ডের হরি লাল চাকমা, ১নং সংরক্ষিত ওয়ার্ডের রিপনা চাকমা ও ২নং সংরক্ষিত ওয়ার্ডের জ্যোৎস্না চাকমাকে বিজয়ী ঘোষণা করে। গত ২১ জুন নির্বাচন কমিশন গেজেট প্রকাশ এবং গত সোমবার শপথ গ্রহণের জন্য বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিন নব নির্বাচিত সদস্যদেরকে অবহিত করেন।


প্রেস বার্তায় আরো বলা হয়, মামুনুর রশিদ মামুনকে ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে অবৈধভাবে বিজয়ী ঘোষণা করার কারণে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমা উক্ত ভোটকেন্দ্রের ভোট বাতিল করে পুন:নির্বাচনের দাবিতে গত বছর ৪ জুন প্রধান নির্বাচন কমিশনারের বরাবর আবেদন করেন। একই দাবিতে মহামান্য হাই কোর্টে রীট পিটিশন করেন। উক্ত নির্বাচন বাতিল করে পুন:নির্বাচনের দাবিতে নির্বাচন বিধিমালা অনুযায়ী ১০ জানুয়ারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমা চট্টগ্রামের বিজ্ঞ নির্বাচন ট্রাইব্যুনালের সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করেছেন। বর্তমানে উক্ত মামলার বিচার চলমান রয়েছে। গত ৪ জুন বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করে জাল ভোটের মাধ্যমে ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অবৈধভাবে বিজয়ী ঘোষিত মামুনুর রশিদ মামুনের সাথে কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়।


প্রেস বার্তায় অভিযোগ করা হয়, গত বছর ৪ জুন বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা লঙ্ঘন করে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ মামুন ৩নং ওয়ার্ডের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৫০ থেকে ৬০ জন বহিরাগত লোক দিয়ে কেন্দ্র দখল করে জাল ভোট প্রদান করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ