• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2017   Tuesday

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


জেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, জেলা পরিবার পরিকল্পনা কর্যালয়ের উপ-পরিচালক বেগম শাহান ওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, এফডব্লিউভিটিআই এর অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান সরদার, রাঙামাটি সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রীতা চাকমা প্রমুখ। সভায় বেসরকারী উন্নয়ন সংস্থা, সামাজিক, রাজনৈতিক নেতবৃন্দ ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পরিবার পরিকল্পনা বিভাগে কাজের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।


এর আগে জেলা পরিবার পরিকল্পনা কর্যালয়ের আয়োজনে “পরিবার পরিকল্পনা জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন”-এ শ্লোগান নিয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় পার্বত্যাঞ্চলে বাল্য বিবাহের প্রবনতা বেশী। এর ফলেই অপ্রাপ্ত বয়সের কিশোর-কিশোরীরা অপরিকল্পিতভাবে গর্ভধারন করে। যার ফলে এ অঞ্চলে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বক্তরা আরো বলেন, বাল্য বিবাহের প্রবণতা থেকে দেশে বৃহত্তর সমাজকে বের করে আনতে হলে দরকার শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। সামাজিক সচেতনতাই পারে বাল্য বিবাহ রোধ করতে।

 

এ অঞ্চলে জনসংখ্যা দূষণরোধে পরিবার পরিকল্পনা গ্রহনের বিষয়ে গুরুত্ব তুলে ধরেন বক্তারা। পরিবার পরিকল্পনা পদ্ধতি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে মাঠ কর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান বক্তারা ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ