• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে সমবায় কার্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2017   Wednesday

রাঙামাটিতে জেলা সমবায় কার্যালয়ের সাথে উপজেলা সমবায় কার্যালয় সমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-২০১৭-২০১৮ স্বাক্ষর ও মাসিক সমন্বয়সভা বুধবার  অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা সমবায় কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ। এ সময় জেলা সমবায় কর্মকর্তা ইউছুফ হাসান চৌধুরী, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ কুমার দাশ, লংগদু সমবায় কর্মকর্তা মোঃ ছদর আমিন, রাজস্থলী সমবায় কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম, জুরাছড়ি সমবায় কর্মকর্তা শ্যামল চক্রবর্তী, বাঘাইছড়ি সমবায় কর্মকর্তা আনন্দ মোহন পালিত, বরকল সমবায় কর্মকর্তা জেকলিন চাকমা, বিলাইছড়ি সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টচার্য্য, নানিয়ারচর সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হাকিম ও কাপ্তাই সমবায় কর্মকর্তা নাদিরা বেগম’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আশিষ কুমার চৌধুরী।

 

অনুষ্ঠিত সভায় বক্তরা বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে আর্থ-সামাজিক উন্নয়নের জন্যে সমবায়ের কোনো বিকল্প নেই। পৃথিবীর অনেক উন্নত দেশে সমবায়ের অস্তিত্ব ও সাফল্য বিশেষ ঈর্ষণীয়। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে এ জেলার অনেক মানুষের। পাহাড়ের সকল জনগোষ্ঠীরা ঐক্যবদ্ধ হয়ে যাতে আর্থ-সামাজিক উন্নয়ন লাভ করতে পারে সে লক্ষ্যে সমবায়ের কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানায় বক্তরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ