• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2017   Wednesday

স্বাস্থ্য সেবার মান উন্নয়নে রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি(সনাক) এর উদ্যোগে মতবিনিময় সভায় সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি চাঁদ রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা.শহীদ তালুকদার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক নিরূপা দেওয়ান। সভায় স্বজন সদস্য রঞ্জিত নাথ দেব, ইয়েস সদস্যএবং হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সভায় সিভিল সার্জন ডা.শহীদ তালুকদার বলেন, হাসপাতালে যারা কর্মরত রয়েছেন তারা যদি সবাই নিজ নিজ অবস্থান হতে দায়িত্ব পালন করেন তাহলে সনাকের সাথে মতবিনিময় সভায় হাসপাতালের যে সমস্ত সীমাবদ্ধতার বিষয়ে অবহিত করা হয়েছে সেগুলো সমাধান সম্ভব।


চাদ রায় বলেন হাসপাতালের চলমান সুবিধা এবংসীমাবদ্ধতা সম্পর্কে যদি মানুষ জানতে পারে তাহলে হাসপাতালের বিষয়ে জনগণ আন্তরিক হবে। সনাকের উদ্দেশ্য হচ্ছে হাসপাতালের সেবা সম্পর্কে মানুষের মধ্যে সচতেনতা তৈরী ও হাসপাতালের সীমাবদ্ধতা সম্পর্কে স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসির মাধ্যমে অবহিত করে থাকে। সনাকের কার্যক্রমের মাধ্যমে হাসপাতালের সেবা গ্রহীতা ও কর্তৃপক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরী হচ্ছে।


শুভেচ্ছা বক্তব্যে নিরূপা দেওয়ান বলেন, হাসপাতাল হতে যারা সেবা গ্রহণ করে তারা যদি এই সেবাদানকারী প্রতিষ্ঠানটিকে নিজের মনে করে সহযোগিতার মনোভাব পোষন করে তাহলে হাসপাতালে সেবার মানউন্নয়ন হবে।


সভায় হাসপাতালে বিভিন্ন সেবার ফি নেয়ার ক্ষেত্রে রশিদ প্রদান, হাসপাতালে ডাক্তার ও কর্মচারীদের ডিউটি রোস্টার দৃশ্যমান স্থানে প্রদর্শন, পরিস্কার পরিচ্ছন্নতা, নারীদের জন্য পৃথক সেবার তালিকা প্রদর্শন, দুপুর ১টার পূর্বে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে তৎপরতা বন্ধে উদ্যোগ গ্রহণ, প্রাইভেট হাসপাতালে অ্যাম্বুলেন্স সিলিন্ডার নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ