• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় আশ্রিতদের নতুন আশ্রয় কেন্দ্রে স্থানান্তর শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2017   Thursday

বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় আশ্রিতদের নতুন আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করতে শুরু করেছে প্রশাসন। বর্তমানে ১৫টি আশ্রয় কেন্দ্রের মধ্যে জেলা যুব উন্নয়ন কার্যালয়, মোনঘর আবাসিক বিদ্যালয়,ভেদভেদী উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র রাঙামাটি থেকে নতুন আশ্রয় কেন্দ্র রাঙাামাটি স্টেডিয়াম ও জিমনেসিয়ামে স্থানান্তর করা হয়েছে। এই ১৫টি আশ্রয় কেন্দ্রে বর্তমানে দুই হাজার ১৪৭ জন অবস্থান করছেন। আগামী কয়েক দিনের মধ্যে বাকী আশ্রিতদের রাঙামাটি মেডিকেল কলেজের নবনির্মিত হোস্টেলে নিয়ে যাওয়া হবে।


বৃহস্পতিবার বিকালে সন্ধ্যায় পাহাড় ধসের ঘটনায় একমাস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজিত প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এসব কথা জানান।


সংবাদ সন্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু শাহেদ চৌধুরী ও সহকারী কমিশনার ইফতিকার উদ্দীন আরাফাত।

 

প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থদের পূর্নবাস প্রসঙ্গনে বলেন, ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের জন্য উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে এ কমিটি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। তাদের মতামতের ভিত্তিতে ক্ষতিগ্রস্থদের টেক্সসই পূর্নবাসনের ব্যবস্থা গ্রহন করা হবে।


একই প্রেস বিফ্রিং-এ জেলা প্রশাসক আরো বলেন, লংগদু সংঘঠিত সহিংসতায় ক্ষতিগ্রস্থ লোকজনদের যথাযথ পূনূবাসনের জন্য সরকার একটি বিশেষ পুর্ণবাসন প্রকল্প গ্রহন করেছে। বুধবাার জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ২১৩ পরিবারকে চাল, ঢেউটিন, কম্বল বিতরন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়েছ।


উল্লেখ্য,গেল ১৩ জুন ভারী বর্ষনে পাহাড় ধসে রাঙামাটি সদর,জুরাছড়ি,কাপ্তাই,কাউখালী ও বিলাইছড়ি এলাকায় দুই সেনা কর্মকর্তা ও তিন সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ