• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সুবলং ইউপি’র উদ্যোগে বিনামূল্যে বই বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2017   Sunday

বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদের উদ্যোগে রোববার এলাকার গরীব ও মেধাবী ৩১শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে বই বিতরণ করা হয়েছে।


সুবলং বাজারের হাটখোলা বাজার সেটে বিনামুল্যে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সকালের খবরের রাঙামাটি জেলা প্রতিনিধি ও দৈনিক রাঙামাটির স্টাফ রিপোর্টার বিহারী চাকমা, রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অমল কান্তি চাকমা, সুবলং ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি লীলাময় কার্বারি, বরুনাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মনিরুজ্জামান,সুবলং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম ও কাঞ্চন চাকমা এবং শিক্ষার্থী প্রশিকা চাকমা। অনুষ্ঠানে সুবলং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষিত মানুষ না হলে সমাজ ও দেশ এগিয়ে যেতে পারবে না। আলোকিত মানুষ ছাড়া এলাকায় শান্তি ও স্থিতিশীলতা আসবে না। শিক্ষার্থীদের মানুষের মত মানুষ হতে হবে। তাদের চিন্তা-চেতনার মধ্যে মানবিক মুল্যবোধ জাগ্রত করতে হবে।


সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা জানান, ইউনিয়ন পরিষদের স্বল্প বাজেটের মধ্যেও বিগত ৬ বছর ধরে পরিষদের উদ্যোগে তারা এলাকার দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের ভর্তি ফিস, বই-পুস্তক ক্রয় ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছেন। বই বিতরণ বাবদ গত ৬ বছরে ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য ২ লক্ষাধিক টাকা এলাকার গরীব মানুষকে সহযোগিতা দেয়া হয়েছে। এ ধরণের কাজে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। এবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এসএসসি পাশ করা ৩১ শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে বই বিতরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ