• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

টিআইবি-সনাকের পক্ষ থেকে
রাঙামাটিতে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান সম্মাননা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2017   Friday

বৃহস্পতিবার রাঙামাটি সদর উপজেলায় ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা। সনাক সভাপতি রাঙামাটির সভাপতি চাদ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও সনাক  সহ-সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা, সনাক সদস্য নিরূপা দেওয়ান। স্বাগত বক্তব্যে রাখেন সনাকের রাঙামাটি শিক্ষা বিষয়ক  উপকমিটির আহবায়ক অঞ্জুলিকা খীসা । অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবক, সনাক, স্বজন ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত অদম্য মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মাননা স্মারক , সম্মাননা পত্র এবং বই প্রদান করেন। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মাঝে  দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সভাপতি চাঁদ রায়।

 

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও সনাক  সহ সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা বলেন যারা সম্মাননা নিতে যাচ্ছে তারা একাগ্রতা, ইচ্ছশিক্তি, অভিভাবক ও শিক্ষকদের সার্বিক প্রচেষ্টায় সফল হয়েছে। তিনি ছাত্র ছাত্রীদের নির্দিষ্ট লক্ষ্যে অর্জনে সাফল্যেে ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

 

জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন শিক্ষা অর্জন করার জন্য মূখ্য বিষয় হচ্ছে নিজস্ব প্রচেষ্ঠা এবং শিক্ষা শুধু পাঠ্য পুস্তকের মাধ্যমে নয়, সার্বিক পরিবেশ থেকে শিক্ষা নিতে হবে। তিনি শিক্ষাগত সনদের গন্ডির মধ্যে  আবদ্ধ না রেখে সকল বাস্তবতাকে মেনে নিয়ে একজন প্রকৃত মানুষ হওয়ার  জন্য উপস্থিত ছাত্র-ছাত্রীদের আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ