• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2017   Saturday

শনিবার রাঙামাটিতে ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯-এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে সাবারাং রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি চাঁদ রায়। স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য এ্যাডভোকেট সুস্মিতা চাকমা। তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক উপস্থাপনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সদস্য মোহাম্মদ আলী, এ্যাডভোকেট মিহির বরণ চাকমা এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি জয়তুন নূর বেগম।

 

সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক অবহিতকরণ সভার মাধ্যমে আইনটি সম্পর্কে ধারণা হয়েছে যা প্রতিষ্ঠানে তথ্য প্রাপ্তিতে সহজ হবে। তাছাড়া আইনটি সেবা সম্পর্কিত তথ্য পেতে সহায়তা করবে। এর ফলে হয়রানী কমবে এবং প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরী হবে।

 

অংশগ্রহনকারী ও সবুজ সংঘ  ক্লাবের সভাপতি  জনাব মোঃ কামাল উদ্দিন বলেন অবহিতকরণ সভার মাধ্যমে তথ্য অধিকার আইন সম্পর্কে নিজেরা সচেতন হয়েছেন তা অন্যদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য অংশগ্রহণকারীদের আহ্বান জানান। তিনি আর ও বলেন দুর্নীতি রোধ করার জন্য মানুষকে সচেতন হতে হবে এবং তথ্য জানতে হবে। তথ্য অধিকার আইনটি দুর্নীতি প্রতিরোধের হাতিয়ার হিসেবে কাজ করছে।

 

সনাক সদস্য জনাব অঞ্জুলিকা খীসা বলেন তথ্য অধিকার আইন ২০০৯  অবহিতকরণ সভায় ক্রীড়া সংগঠনের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণ রাঙামাটিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে নেটওয়ার্ক তৈরীতে নতুনমাত্রা সংযোজিত হয়েছে। তিনি টিআইবি ও সনাকের কার্যক্রমে ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের সক্রিয়  অংশগ্রহণ কামনা করেন।

 

সভাপতির বক্তব্যে সভাপতি জনাব চাঁদ রায় বলেন তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সাধারণ নাগরিকদের। এই আইনটি চর্চা করার মাধ্যমে নাগরিকবৃন্দ তাদের অধিকার রক্ষা করতে পারবে ও প্রতিষ্ঠানে জবাবদিহিতা তৈরী হবে এবং সমাজ থেকে দুর্নীতি হ্রাস পাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ