• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দু:স্থ ও দরিদ্র নারীদের কর্মসংস্থানে খাগড়াছড়িতে সেলাই প্রশিক্ষণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2017   Saturday

জেলার দু:স্থ ও দরিদ্র নারীদের আত্ম-কর্মসংস্থানের লক্ষে ৯টি উপজেলায় ৬ মাস ব্যাপি সেলাই কর্মসূচি চালু করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

 

এই কর্মসূচির আওতায় জেলার কয়েক’শ নারীকে নিজস্ব কর্মদক্ষতায় অভিজ্ঞ এবং স্বাবলম্বী করতে দীর্ঘ ও স্বল্প মেয়াদী প্রশিক্ষনের পাশাপাশি পূঁজি গঠনে সহায়তা করা হবে।

 

শনিবার বিকেলে পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারী নেত্রী শতরুপা চাকমা জেলা শহরের খাগড়াপুর এলাকায় ২০ জন নারীকে নিয়ে ৬ মাস ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই লক্ষ্যমাত্রার সূচনা করেন।

 

এসময় তাঁর সাথে জেলার বিশিষ্ট নারীনেত্রী-খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস)-এর সভাপতি শেফালিকা ত্রিপুরা, নারী উদ্যোক্তা প্রতিভা ত্রিপুরা, উন্নয়ন সংগঠক শাপলা ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সহ-সভাপতি সৈকত দেওয়ান, সমাজকর্মী লিচন ভট্টাচার্য্য রানা এবং সংবাদকর্মী প্রদীপ চৌধুরী উপস্থিত ছিলেন।

 

জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা  বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বদ্ধ পরিকর। পুরুষের সাথে পাল্লা দিয়ে সমাজের ও দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে নারীর কর্মদক্ষতার বর্হিপ্রকাশ এবং সৃজনশীল মেধার প্রয়োগের পথ প্রশস্ত করতে আগ্রহী। তাই, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ও বাঙালি নারীদের জন্য সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ