• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি সরকারী কলেজে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নূতন ধন চাকমা, পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2017   Saturday

শনিবার খাগড়াছড়ি সরকারী কলেজের নবীন বরণ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।


কলেজ প্রাঙ্গনে আয়োজিত অুনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি,পানছড়ির লতিবান ইউনিয়নের ৩বারে নির্বাচিত চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা। কলেজের অধ্যক্ষ ড.মোঃ আব্দুল সবুর খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যান চঞ্চুমুনি চাকমা, খাগড়াছড়ি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীর কুমার চাকমা ও অধ্যক্ষের সহধর্মীনি উম্মে সালমা মিলি।


বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ ইলিয়াছ, অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক মোঃ জামাল উদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক জাহেদ হাসান, ছাত্রী আসমা আক্তার, চেংনু চৌধুরী, রানা কান্তি দাশ প্রমূখ।


প্রধান অতিথির বক্তব্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন- ‘প্রত্যেক মানুষ সকাল হতে রাতে ঘুম যাওয়ার আগ পর্যন্ত যে কাজ করেন, যে কথা বলেন, যে আচরণ করেন তার সাথে মানুষের মঙ্গল, অমঙ্গল নির্বর করে। তাই যে মানুষ, যে সমাজ, যে দেশ ও জাতি যত বেশী ভাল কাজ করবে, ভাল কথা বলবে, ভালো আচরণ করবে, ভাল চিন্তা করবে, সেই ব্যাক্তি, সেই সমাজ, সেই দেশ ও জাতি তত বেশী এগিয়ে যাবে। অন্যথায় তার বিপরীত দিকে ধাবিত হবে।


তিনি আরো বলেন- একটি বহুতর ভবন নির্মাণ করতে যেমনি ফাউন্ডেশন দিতে হয তেমনি জীবনে প্রতিষ্ঠিত হতে হলে যথযথভাবে ভালো শিক্ষা অর্জন করতে হবে, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে চরিত্রবান হতে হবে। মনে রাখতে হবে ঝড়, বৃষ্টি, তুফানের জট কেটে যাওয়ার অপেক্ষায় নয়। ঝড়, তুফান উপেক্ষা করে এগিয়ে গিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে।
--হিলিিড২৪/সম্পাদসা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ