• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মাদককে না বলো
সুবলং বাজারে মদ বিক্রেতা ১৭ দরিদ্র পরিবারকে পুনর্বাসন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2017   Wednesday

বুধবার বরকল উপজেলার সুবলং বাজারের মদ বিক্রেতা ১৭টি দরিদ্র পরিবারের মাঝে বোটের মেশিন, নৌকা ও মাছ ধরার জাল বিতরণ করা হয়েছে।

 

মাদক দ্রব্য ‘মদ’কে না বলো শ্লোগানে- ইউএনডিপির সহায়তায় এবং সুবলং ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় শুভলং বাজারের হাটখোলা বাজার সেটে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা। অন্যান্যের মধ্যে ইউএনডিপির কর্মকর্তা (ডিস্ট্রিক লিভলিহুড কমিউনিটি মোক্ষিলাইজার) বিহিত বিধান খীসা, দৈনিক সকালের খবর রাঙামাটি প্রতিনিধি বিহারী চাকমা, ইউএনডিপির বরকল উপজেলা কৃষক মাঠ স্কুলের সমন্বয়কারী আশীষ চাকমা, সুবলং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন রায়, ইউপি সদস্য কাঞ্চন চাকমা ও নন্দিত চাকমা বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে   পুনর্বাসনের লক্ষে সুবলং ইউনিয়নের বোবাপাড়ার ১৭টি মদ বিক্রেতা দরিদ্র পরিবারের মাঝে  বোটের মেশিন, নৌকা ও মাছ ধরার জাল বিতরণ করা হয়

 

এ সময় বক্তারা বলেন, মদ বিক্রি করে জীবিকা নির্বাহ করা পরিবারগুলোকে সমাজে ভালো চোখে  দেখা হয় না। মদ্যপায়ী লোকজন মাতাল হয়ে এলাকায় বিভিন্ন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাতেও মদ বিক্রেতাদের দোষারোপ করা হয়। এজন্য সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য মদ বিক্রি বা ব্যবসা থেকে বিরত থেকে অন্য পেশা অবলম্বন করে সুস্থ সমাজ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।

 

সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা জানান, বোবাপাড়া গ্রামের ১৭টি পরিবারে কোনটিতেই এসএসসি পাস করা মানুষ নেই। মদ বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে আসছে। সম্প্রতি তাদেরকে মদ বিক্রি থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। মদ বিক্রি পেশা থেকে সরে এসে এখন তারা কৃষিকাজ, মাছ ধরা ও গবাদি পশু পালন করবে। এজন্য ইউএনডিপির সহযোগিতায় পরিচালিত পাড়া উন্নয়ন কমিটির (পিডিসি) সঞ্চয়ের টাকা থেকে বোটের মেশিন, নৌকা ও মাছ ধরার জাল ক্রয় করে এসব দরিদ্র পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ