• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সনাকের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2017   Thursday
no

no

 

 

 

বৃহস্পতিবার রাঙামাটিতে মুজাদ্দেদ ই আল ফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর শিক্ষাথীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক আলোচনা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

 

ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির  এর সহযোগি ফোরাম স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) এর উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সহ সভাপতি অমলেন্দু হাওলাদার। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন মুজাদ্দেদ আল ফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আমিন পাটওয়ারী, স্বজন সমন্বয়ক জনাব মুজিবুল হক বুলবুল। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক আলোচনা উপস্থাপনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম।

 

অনুষ্ঠান শেষে সনাক সহ-সভাপতি জনাব অমলেন্দু হাওলাদার উপস্থিত ছাত্র ছাত্রীদের মাঝে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।

 

শুভেচ্ছা বক্তব্যে স্বজন সমন্বয়ক মুজিবুল হক বুলবুল বলেন ছাত্র ছাত্রীদের ন্যায়পরায়নতা, সততা নিজেদের মধ্যে লালন করতে হবে এবং চর্চা করতে হবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানোর তরুণদের উৎসাহিত করেন এবং দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে সাহসিকতার সাথে কাজ করার জন্য আহ্বান করেন।

 

মুজাদ্দেদ আল ফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন পাটওয়ারী উপস্থিত ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন টিআইবি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্যে হচ্ছে ছাত্র ছাত্রীদের দুর্নীতি সম্পর্কে সচেতন করা যাতে ভবিষ্যৎ তরুন সমাজ দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারে এবং আগামি বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ