• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির কাউখালীতে ৪ শিক্ষার্থীসহ ১৩ শিক্ষক বহিস্কার

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2015   Saturday

রাঙামাটির কাউখালী উপজেলায় এসএসসি কেন্দ্র থেকে ৭টি বিদ্যালয়ের ১৩ জন  শিক্ষকসহ ৪ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নকল করায় ৪ শিক্ষার্থী ও মুঠোফোন রাখার দায়ে ১৩ শিক্ষককে কেন্দ্রের দায়িত্ব থেকে বহিস্কার করে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। কেন্দ্র সচিব করুনাময় চাকমা এর সত্যতা নিশ্চিত করেছেন।

 

শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার আকস্মিক অভিযানে নেমে ভ্রাম্যমান আদালত বসিয়ে বহিস্কার ও জরিমানার অর্থ আদায় করেন। কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকেরা মুঠোফোন ব্যবহারের মাধ্যমে ব্যাপকহারে নকল করার সুযোগ তৈরী করে দেয়ার অভিযোগ উঠায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। বহিস্কৃত চার শিক্ষার্থী হলেন ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র পলাশ তংচংগ্যা (রোল-৭০৪২৬৯), কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুর্শিদা আক্তার(৩১৪৩০০), ইয়াছমিন আক্তার(৩১৪৩২৩) ও পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বেবি মারমা(৩১৪১২৩)। চারজনই মানবিক বিভাগের শিক্ষার্থী।

 

বহিস্কৃত শিক্ষকরা হলেন, ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরূপ চৌধুরী, মিঠুল চাকমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপক চাকমা, বিমলেশ্বর চাকমা, অক্ষয় কুমার চাকমা, পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনালের সহকারী শিক্ষক সুপ্রিয়া চৌধুরী, রবিউল হোসেন, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাপ হোসেন, পাইসাঅং মারমা, সৃজনী ট্রাষ্ট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক বশির উদ্দিন, রাখাল চন্দ্র চাকমা, হারাঙ্গী পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃষ্ণ রতন চাকমা ও ডাবুয়া বৃক্ষভানপুরু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাগর চক্রবর্তী।

 

কেন্দ্র সচিব ও পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনাময় চাকমা জানান, নকল করার দায়ে চার পরিক্ষার্থিকে বিহস্কার করা হয়েছে। কেন্দ্রে মুঠোফোন সঙ্গে রাখায় ১৩ শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব হতে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে। এছাড়া পাবলিক পরীক্ষা আইন ১৯৮০/১৯৯২ সংশোধনী ৯ এর ধারায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা করে অর্থ জরিমানা আদায় করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ