• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিশ্ব ভালোবাসা দিবসে রাঙামাটি প্রতিবন্ধীরা ভালোবাসায় সিক্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2015   Saturday

রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার বলেছেন,প্রতিবন্ধীদের অবজ্ঞা না করে  তাদের ভালোবেসে ও সহায়তার হাত বাড়িয়ে দিয়ে সাধারন মানুষের মত শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিসহ সকল উন্নয়ন মূলক কাজে তাদের অন্যানোদের মতই সুযোগ দিতে হবে। প্রতিবন্ধীরাও সমাজ তথা দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। 

 

শনিবার বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

‘কারো প্রতি কারো অবজ্ঞা নয়, ঘৃনা নয়, এসো দেশকে ভালোবেসে বিশ্বকরি জয়’- এ শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের মিলানায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একে এম মকছুদ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলাম,  রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গমাটি জেলা ইউনিটের সদস্য জসিম উদ্দিন বাবুল, মুক্তিযোদ্ধা ড. কবির হোসেন প্রমূখ।  স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল আবছার। পরে অতিথিরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

 

উষাতন তালুকদার এমপি আরও বলেন, সমাজে অনেক লোক আছে যারা প্রতিবন্ধীদের অবমূল্যায়ন ও হিংসা করে থাকে যে কারনে তারা তাদের প্রতিভা বিকশিত করতে পারেনা। সেই সমাজের লোক ও অভিভাবকদের অনুরোধ প্রতিবন্ধীদের সাধারণ মানুষের মত শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিসহ সকল উন্নয়ন মূলক কাজে তাদের অন্যানোদের মতই সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তিনি রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের জন্য সমাজ কল্যাণ মন্ত্রীকে এ প্রতিষ্ঠানের উন্নয়নে সুপারিশ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানরা প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসলে তারাও দেশের মূখ উজ্বল করবে।   তিনি প্রতিবন্ধীদের নিয়ে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ আন্তর্জাতিকভাবে যে সৃকীতি পেয়েছেন সেটা আমাদের দেশের জন্য গর্বের বিষয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ