• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটিতে দীপেন দেওয়ানের নেতৃত্বে  বিএনপির বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2015   Saturday

সারাদেশের বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাঙামাটিতে জেলা বিএনপি বিক্ষোভ-সমাবেশ করেছে।

 

বিকালে কলেজ গেইট এলাকার বটগাছ তলায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও  জেলা জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান। জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়ার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেব জ্যোতি চাকমা, সাধারন সম্পাদক জসীম উদ্দীন, বিএনপি নেতা মানস মকুর চাকমা, জেলা তৃণমুল দলের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারন সম্পাদক সৌরভ হোসেন শামীম, ছাত্রদলের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন প্রমুখ।

 

বিক্ষোভ সমাবেশ শুরুর আগে একটি বিক্ষোভ-মিছিল কলেজ গেইট এলাকা থেকে রাঙামাটি জেনারেল হাসপাতাল রোড পর্ষন্ত ঘুরে গিয়ে আবারও কলেজ গেইটের বটতলায়  প্রতিবাদ সমাবেশ করা হয়।

 

বিএনপি নেতা দীপেন দেওয়ান দেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলন,  দেশে আজ কঠিন সংকটের মূখোমুখী। এ সংকট উত্তোরনের জন্য দেশনেত্রী খালেদা জিয়ারে নেতৃত্বে আন্দোলন কর্মসূচি চলছে। এ শান্তিপুর্ন হরতাল-অবরোধ কর্মসূচিতে সাধারন সমর্থন দিয়েছে। তাই ঘোষিত যে কোন কর্মসূচি সফল করতে সবাইকে সামিল হতে হবে।

 

তিনি আরও বলেন, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে। নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপির নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে।

 

তিনি পরবর্তী নির্দেশ দেয়া না পর্ষন্ত ঘোষিত ৭২ ঘন্টার হরতাল শান্তিপুর্নভাবে পালনের জন্য নেতাকর্মী থেকে ব্যবসায়ী ও সাধারন মানুষকে আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ