• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

পার্বত্য বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বিধি-নিষেধ আরোপের প্রতিবাদে ঢাকায় পিসিপির বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2015   Monday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরিপন্থী সাম্প্রতিক সিদ্ধান্ত, বিধি-নিষেধ আরোপ ও প্রজ্ঞাপন জারীর প্রতিবাদে সোমবার ঢাকায় পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শুভকর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, অপরাজেয় বাংলা পাদদেশ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির ঢাকা মহনগর শাখার সভাপতি জেমশন আমলাই বম। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার দপ্তর বিষয়ক সম্পাদক সুমন মারমা। এছাড়াও বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুলভ চাকমা ঢেঙা, সাধারন ছাত্রদের পক্ষ থেকে রিবেং দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভানেত্রী চঞ্চনা চাকমা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত বিকাশ ধামাই, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান তারেক এবং জনউদ্যোগ এর পক্ষ হতে তারেক হোসেন মিদুল প্রমূখ নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন পিসিপির ঢাকা মহানগর শাখার সাধারন সম্পাদক ক্যারিংটন চাকমা।

 


এর আগে একটি বিক্ষোভ মিছিল অপরাজেয় বাংলা পাদদেশ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার অপরাজেয় বাংলায় গিয়ে সমাবেশ করা হয়। সমাবেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক অগণতান্ত্রিক সিদ্ধান্তবলী অনতিবিলম্বে প্রত্যাহার, পার্বত্য চট্টগ্রাম থেকে সকল অস্থায়ী সেনাক্যাম্প ও অপারেশন উত্তরণ প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, গত ৭ই জানুয়ারী স্বরাষ্ট্র মন্ত্রনালয় কর্তৃক পার্বত্য চট্টগ্রাম বিষয়ে যে সকল প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরিপন্থী, জুম্ম স্বার্থ বিরোধী, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে যে অলিখিত সামরিক শাসন বিরাজমান তার বিরুদ্ধে প্রগতিশীল সকল ছাত্র সংগঠনকে এগিয়ে আসতে হবে।

 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান তারেক বলেন, বাংলাদেকে বর্ণবৈষম্যহীন, অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে মুক্তিযুদ্ধের চেতনা ও লক্ষ্য ভুলন্থিত হবে। তিনি পার্বত্য চট্টগ্রামের অস্থায়ী সেনাক্যাম্পগুলোর প্রত্যাহার এবং আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

 

জনউদ্যোগ এর প্রতিনিধি তারেক হাসান মিদুল বলেন, জিয়া এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে যে আন্দোলন সে আন্দেলনে বাঙালীদের সাথে পাহাড়ের বন্ধুরা ও ছিল।

 

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক সুলভ চাকমা ঢেঙা বলেন, পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হলে যুদ্ধ অনিবার্য এবং এতে পার্বত্য বাসী পূর্ণ প্রস্তুত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ