• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে বন্যায় ৫ ইউনিয়নে আট শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2017   Sunday

টানা ভারী বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে রাঙামাটির বরকল উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ৮শতাধিক বসতবাড়ি,রাস্তাঘাট,ক্ষেত খামার পানিতে ডুবে গেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছেন।

 

জানা যায়, টানা ভারী বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বরকল উপজেলার ৫টি ইউনিয়ন বড় হরিণা,ভুষণছড়া,আইমাছড়া,বরকল ও সুবলং ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকাগুলোর মধ্যে হচ্ছে শ্রীনগর বাজার, কুকিছড়া বাজার, আমতলা, ভুষণছড়া, এরাবুনিয়া, আন্দার মানিক,কালাপুনা ছড়া,বরকল সদর, চাইল্যাতুলি, বরুণাছড়ি, ইসলামপুর ও নতুন পাড়া। এছাড়া এসব ইউনিয়নের রাস্তাঘাট বাগান বাগিছা ও ক্ষেতখামার পানিতে ডুবে গিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার লোকজন মানবেতর জীবন যাপন করছেন।

 

বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন ও আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান, গেল তিন দিন ধরে প্রবল বর্ষনে প্রায় ৮শতাধিক বসতঘর সহ রাস্তাঘাট,ব্রীজ কার্লভাট,বাগান বাগিছা ও ক্ষেতখামারের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এবার সহ পর পর তিনবার বন্যায় ক্ষতিগ্রস্থ হলো। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারেরা অনেকেই তাদের আত্মীয়ের বাড়ি আবার অনেকেই মানবেতর জীবন যাপন করছে।

 

তারা অভিযোগ করে আরো জানান, দুবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিগ্রস্ত পরিবারেরা সরকারি কিংবা বেসরকারি কোন সংস্থা থেকে ত্রান অনুদান তেমন কিছু, পায়নি। বর্তমানে ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ত্রাণ সহ অন্যান্য সাহায্য সহায়তা পাবে কিনা চেয়ারম্যানরা সংশয় প্রকাশ করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ