• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মানবিক সাহায্যের আবেদন
ব্রেইন টিউমারে আক্রান্ত রেকশন চাকমা বাচঁতে চাই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2017   Wednesday

রাঙামাটির লংগদুর রাবেতা মডেল কলেজের এইচএসসি`র  দ্বিতীয় বর্ষের ছাত্র রেকশন চাকমা(১৮) ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সম্প্রতি লংগদু সাম্প্রদায়িক ঘটনায় তার বাড়ীও পুড়ে গিয়ে সম্পুর্ণ নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। তাই এই গরীব ও অসহায় পিতা পদলা চাকমার পক্ষে তার ছেলের যাবতীয় চিকিৎসার ব্যয়ভার মেটানো সম্ভব হচ্ছে না। 

 

লংগদু উপজেলা সদরের বাত্যাপাড়া এলাকার বাসিন্দা রেকশন চাকমা দীর্ঘ দিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লেখা পড়া বন্ধ হয়ে গেছে। সে চট্টগ্রাম ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করালেও তার রোগ ভাল হয়নি। চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এজন্য তার চিকিৎসার খরচ ৬ থেকে ৭ লাখ টাকার প্রয়োজন। কিন্তু গরীব ও অসহায় কৃষক পিতা পদলা চাকমা ও মাতা ছায়ারাণী চাকমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।

 

এছাড়া গত ২ জুন লংগদু উপজেলায় সাম্প্রদায়িক ঘটনায় তাদের ঘরবাড়ি পুড়ে গিয়ে এখন নিঃস্ব। বর্তমানে তারা বাত্যা পাড়া ভিটেমাটিতে ফিরতে না পেরে নিরাপদ স্থানে আশ্রয়ে দিনযাপন করছেন। তাই কোন সুহৃদয়বান ব্যক্তি তার চিকিৎসার জন্য মানবিক সহায়তা পেলে গরীব ও অসহায় ছাত্র রেকশন চাকমা নতুন জীবন ফিরে পেতে পারে,বাচঁতে পারে একটি তরতাজা প্রাণ।

 

তাকে সাহায্য পাঠাবার ঠিকানা সঞ্চয়ী হিসাব নং ১০০৭৩, কৃষি ব্যাংক, লংগদু শাখা,রাঙামাটি পার্বত্য জেলা অথবা ডাচ বাংলা একাউন্ট নং ০১৫৫১০৪৬৫২৬৯।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ