• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়ি বাজার দেবালয় মন্দির ও জামে মসজিদ সড়কের বেহাল দশা

নূতন ধন চাকমা, পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2017   Monday

খাগড়াছড়ির  পানছড়ি বাজারের দেবালয় মন্দির ও পানছড়ি বাজার জামে মসজিদের প্রধান সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে।  সামান্য বৃষ্টিতে পানি আর কাঁদায় একাকার হয়ে যায় এই সড়কটি। ফলে জনদুর্ভোগ চরমে উঠেছে।

 

জানা যায়, পানছড়ি বাজারের দেবালয় মন্দির ও পানছড়ি বাজার জামে মসজিদের প্রধান সড়ক।  একট বৃষ্টিতে কাদাঁয় পরিণত হয়। প্রতিদিন শত শত লোক কাাঁদা সড়ক দিয়ে চলাচল করতে হয়। সড়কের দু’পাশে বসে উৎপাদিত পণ্য দ্রব্যাদি কষ্ট করে বেচাকেনা করতে হচ্ছে ক্রেতা-বিক্রেতারা।

 

পানছড়ি বাজারের জনপ্রিয় হোটেলের স্বত্বাধিকারী জয় প্রসাদ দেব জানান, বাজার উন্নয়নের নামে সরকারী টোল আদায়কারীরা বাদেও বাজার উন্নয়ন কমিটি  প্রতি হাট বাজারে হাজার হাজার টাকা ঢোল আদায় করে থাকে। তারা কোনো উন্নয়ন করছে না। সে টোলের টাকাগুলো কোথায় যায় আমরা জানি না।

 

ব্যবসায়ী মিতু পাল আক্ষেপ করে জানান,কাঁদা উপেক্ষা করে প্রতিদিন এ সড়ক দিয়ে তাদের মন্দিরে যেতে হয়। পূজা দিতে হয়।

 

পানছড়ি বাাজার জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি মোঃ সেলিম জানান,এ সড়ক দিয়ে তাদের প্রতিদিন মসজিদে আসা-যাওয়া করতে হয়। অনেক মুসল্লি এখন এ পথে না গিয়ে বিকল্প পথ দিয়ে মসজিদে আসা-যাওয়া করছে। জন সাধারনের সুবিধার্থে সড়কটি জরুরী ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।

 

পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সহ-সভাপতি তপন বৈদ্য ক্ষোভ প্রকাশ করে জানান, এ ব্যাপরে তারা খাগড়াছড়ি বাজার ফান্ডের কাছে অনেক অনেক বার আবেদন করেছেন। কিন্তু কিছুই হয়নি।

 

খাগড়াছড়ি বাজার ফান্ডের উন্নয়ন কমিটির আহবায়ক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরীর কাছে  তিনি ব্যক্তিগতভাবেও পানছড়ি বাজারটি উন্নয়ন করে দেওয়ার জন্য অনেক অনেকবার অনুরোধ করা হয়েছে। 

 

পানছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজির হোসেন জানান, জনস্বার্থে সড়কটি সংস্কার করা খুবই প্রয়োজন। এ ব্যাপারে খাগড়াছড়ি বাজার ফান্ডে আবেদন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ