• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আলীনগর গ্রামবাসীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2017   Wednesday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আলীনগরের গ্রামের রঙ্গু মিয়া ও মানিক মিয়ার বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলনের ৩ দিন পর গ্রামবাসীর বিরুদ্ধে  মিথ্যে অপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মানিক মিয়া পরিবারের সদস্যরা।

 

বুধবার খাগড়াছড়ি প্রেসক্লাবে মানিক মিয়ার পরিবার উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন।

 

সংবাদ সসম্মেলনে মানিক মিয়া অভিযোগ করেন, একই এলাকার বাসিন্দা বাহাদুর ও হাছান আলী গং’রা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানী, ভূমি দখলের অপচেষ্টা করছে। তাদের ২৯৮ নং হোল্ডি  ২৪৬ নং ছোট পানছড়ি মৌজা ভূমি দখলের চেষ্টা করছে। তার পরিবারের বিরুদ্ধে বারবার মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে। ১৯৯৯ সাল থেকে এ যাবত ২৭ টি মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ আনা হয় সংবাদ সম্মেলনে। এর মধ্যে একটি মামলা এখনো বিচারাধীন রয়েছে। বাকি সব মামলা বিচার শেষে নির্দোষ প্রমাণ হয়েছে।

 

তার ছোটবোন এসএসসি পরীক্ষার্থী ছিল কিন্তু তাদের মামলা ভয়ে যথাসময়ে লেখাপড়া পরীক্ষা অংশগ্রহন করতে পারিনি।বার বার মিথ্যে মামলা দায়ের করে আমাকে ও আমার পরিবারকে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ ও হয়রানী করছে। আমার পরিবারকে সামাজিকভাবে হেয় পতিপন্ন করার লক্ষে ১৩ আগস্ট বাহাদুর মিয়া গং’রা সংবাদ সম্মেলন করেছে বলেও অভিযোগ করেন মানিক মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানিক মিয়ার ছোট ভাই তুলা মিয়া।এসময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিক মিয়ার পিতা রঙ্গু মিয়া, মাতা ফিরোজা বেগম, ছোট ভাই আব্দুল হান্নান সহ দুই কন্যা মণি ও মুক্তা আক্তার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ