• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আঞ্চলিক সংগঠনগুলোকে জাতীয় রাজনীতিতে সম্পৃত্তের আহবান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2017   Wednesday

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি জেএসএস ও ইউপিডিএফসহ আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে অন্য স্বপ্ন বাদ দিয়ে জাতীয় রাজনীতির মূল স্রোত ধারায় সম্পৃত্ত হয়ে সরকারের উন্নয়নের সুফল ভোগ করার আহবান জানিয়েছেন।

 

বুধবার সকালে খাগড়াছড়ি জেলার মাটিরাঙায় দুটি বিদ্যুৎ সম্প্রসারণ কেন্দ্রের উদ্বোধন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ত সাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির তিনি এ আহবান জানান।

 

গুইমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম। এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরন্নবী চৌধুরী,সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক এড.আশুতোষ চাকমা, পাজেপ সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা আ: জব্বার, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদিকা বাসন্তি চাকমা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা।

 

আলোচসা সভা শেষে আওয়ামীলীগের সদস্য সংগ্রহের অংশ হিসেবে গুইমারা উপজেলায় আওয়ামীলীগের সদস্য নবায়ন ফরম পুরণ করে প্রধান অতিথির হাতে তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। 

 

এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতা ও পাজেপ সদস্য মংশেইপ্রু চৌধুরী অপু,জুয়েল চাকমা, সাবেক জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, পাজেপ সদস্য শতরূপা চাকমা,নিগার সুলতানা,জেলা ছাত্রলীগ সভাপতি টিকো চাকমা প্রমূখ।

 

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরো বলেন,বাংলাদেশ আওয়ামীলীগ শান্তি সম্প্রীতি উন্নয়নে বিশ্বাস করে, খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড়ী-বাঙ্গালীর সম্প্রীতির বন্ধন নষ্ট করতে ষড়যন্ত্রকারী তৎপর রয়েছে। ১৯৭১ সালের পরাজিত শক্তি এখনো এ দেশে তৎপর রয়েছে। । ষড়যন্ত্রকারীরা পার্বত্য জেলায় শান্তি নষ্ট করতে বিভ্রান্তী সৃষ্টির পায়তারা করছে। এ সময় তিনি বিএনপি-জামায়াতকে দায়ী করে বলেন, যারা এদেশের শান্তি চায় না তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা অব্যাহত রেখেছে। এ জন্য সকলকে সজাগ থাকার অনুরোধ জানিয়ে তিনি জাতি ভেদ ভুলে মিলেমিশে সকলকে বাংলা মায়ের অভিন্ন সন্তান হিসেবে কাজ করার আহবান জানান।

 

এ সময় তিনি বর্তমান সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে বলেন, শেখ হাসিনা সব সময় দু:খী মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। এছাড়াও পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ে জনমানুষের শান্তি প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আগামী সংসদ নির্বাচন নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে দল যাকে নমিনেশন দিবে তারপক্ষেই তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ