• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আলীকদমে ২ সন্তানের জননীকে দা দিয়ে কুপিয়ে হত্যা

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2017   Thursday

বান্দরবানের আলীকদম উপজেলার রেপারপাড়া এলাকায় ২ সন্তানের জননীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জান্নাতুল খুকি (২৫) নামক এ গৃহবধূর লাশ সকালে নিজ গৃহ থেকে পুলিশ উদ্ধার করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের মা মোহছেনা বেগম বাদী হয়ে আলীকদম থানায় হত্যা মামলা দায়ের করেছেন। 

 

আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১ ঘটিকা পর্যন্ত খালা শাশুড়ি নুর নাহার বেগমসহ টিভি দেখে নিজ ঘরে গৃহবধূ জান্নাতুল খুকি। নিহত গৃহবধূ জান্নাতুল খুকির বাড়ির সামনে খালা শাশুড়ি নুর নাহারের বাড়ি। নিহতের মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে দায়ের কুপের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মা মোহছেনা বেগম বৃহস্পতিবার এটিকে পরিকল্পিত হত্যাকান্ড দাবী করে আলীকদম থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।


আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস আহম্মদ জানান, প্রবাসীর স্ত্রী জান্নাতুল খুকির মৃত্যুর বিষয়টি দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন নিজ গৃহে জান্নাতুল খুকির মৃত লাশ দেখে স্থানীয়রা আমাকে(চেয়ারম্যান) ও পুলিশকে খবর দেয়। হত্যাকারীরা ঘর থেকে কোন ধরণের মালামাল বা নগদ টাকা নেয়নি। জান্নাতুল খুকির ১জন প্রতিবন্ধী সহ ২ জন সন্তান রয়েছে। জান্নাতুল খুকি রেপারপাড়ার সৌদি আরব প্রবাসী মোর্শেদ আলমের স্ত্রী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ