• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ে আটক ১৮ শিবির কর্মীর মধ্যে ৭জনকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2017   Thursday
no

no

কাপ্তাই সুইডেন পলিটেকনিকে আটক ১৮ শিবির কর্মীকে বৃহস্পতিবার  আদালতে হাজির করা হয়েছে। এতে পুলিশ ৫দিনের রিমান্ড চাইলে আদালত  ৭জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।  এছাড়া বাকি ১১জনের বয়স নিয়ে জটিলতা থাকায় বয়স নিরুপনের জন্য আদেশ দেন আদালত।

 

মামলার আইও আবদুল আলী জানান কাপ্তাই সুইডেন পলিটেকনিকে আটক ১৮ শিবির কর্মীকে বৃহস্পতিবার  জলা দায়রা ও জজ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী মোহাম্মদ মহসিনের আদালতে হাজির করা হয়েছে। এতে পুলিশ ৫দিনের রিমান্ড চাইলে আদালত  ৭জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ৭জন হলেন আরমান,হাসান, রাব্বি,বিল্লাল হোসেন, মো.কাউসার মনির ও ঈমাম হাসান। এছাড়া বাকি ১১জনের বয়স নিয়ে জটিলতা থাকায় বয়স নিরুপনের জন্য আদেশ দেন আদালত।  আদালত আগামী ২৮ আগষ্ট এই মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।

 

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ(ওসি) সৈয়দ মোহাম্মদ নূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেল সোমবার রাতে কাপ্তাইয়ের নতুন বাজার জাকির হোসেনের স’মিল সংলগ্ন একটি মেস থেকে ১৮ শিবির কর্মীকে আটক করে পুলিশ। তিনি বলেন, অভিযানে শিবির কর্মীদের কাছে শিবিরের বই,চাঁদা আদায়ের ৪৫টি রশিদ বই, রেজিষ্টার খাতা ও বিভিন্ন ধরনের জিনিসপত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে গেল বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)ধারায় কাপ্তাই থানায় একটি মামলা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ