• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার গুনগত মান ও শিশুদের পঠন দক্ষতা উন্নয়নে গোল টেবিল আলোচনা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2017   Thursday

ইউএসএআইডি এর অর্থায়নে সেভ দ্যা চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় রিডিং ইনহেন্সমেন্ট ফর এডভান্সিং ডেভেলপমেন্ট(রিড) প্রকল্প এর অগ্রগতি ও পর্যালোচনা নিয়ে বৃহস্পতিবার খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে গোল টেবিল আলোচনা হয়েছে।

 

বৃহস্পতিবার খাগড়াছড়ি পর্যটন মোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইযামিন। খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন,খাগড়াছড়ির ইউআরসি ইন্সট্রাক্টর রিন্টু কুমার চাকমা। আলোচনা সভায় রিড প্রকল্পের ডেপুটি ম্যানেজার মিডিয়া রিলেশন কর্মকর্তা মেহেরে নিগার জেরিন, প্রকল্পের মাল্টি ল্যাঙ্গুয়াল এডুকেশন ম্যানেজার সুব্রত খীসা,রিড প্রকল্পের বাস্তবায়নকারী খাগড়াছড়ির স্থানীয় উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা এবং হিলবিডিটোয়েন্টিফোর ডটকমের ষ্টাফ রিপোর্টার ও ৭১ টিভি`র খাগড়াছড়ি প্রতিনিধি রুপায়ন তালুকদারসহ খাগড়াছড়ি জেলায় কর্রমরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আলোচনায় অংশ গ্রহন করেন।  

 

আলোচনা সভায় সাংবাদিকরা রিড প্রকল্পের মাধ্যমে যে শিশুদের বাংলা পঠন দক্ষতা বৃদ্ধি পাচ্ছে তার প্রশংসা করেন এবং মান সম্মত শিক্ষা বাস্তবায়নের জন্য গণ মাধ্যম গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করতে পারে বলে মতামত দেন।

 

আয়োজক সূত্রে জানা গেছে, রিড প্রকল্প হচ্ছে মূলত ১ম থেকে ৩য় শ্রেণি শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতা বৃদ্ধি করা। পঠন দক্ষতার সাথে শিশুরা পঠন দক্ষতার পাঁচটি উপাদান ধ্বনি সচেতনতা,বর্ণজ্ঞান,শব্দ ভান্ডার,সাবলীলতা ও বোধগম্যতা এই যোগ্যতা অর্জন করে। একটি শিশু যখন প্রথম শেণি থেকে এই গুন গুলো শিখতে পারে তাহলে সেই একজন যোগ্য শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা।  খাগড়াছড়িতে প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং।

 

প্রধান অথিতি জেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন বলেন মান সম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য রিড কার্যক্রম প্রশংসনীয়। তাই তিনি রিডের কার্যক্রম আরো প্রসারিত করার অনুরোধ জানান। পাশাপাশি তিনি এলাকার প্রাথমিক শিক্ষার গুনগত মান ও শিশুদের পঠন দক্ষতা উন্নয়নে গণ মাধ্যমে ভুমিকা আরো সুদৃঢ় করার আহ্বান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ