• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় সাজাপ্রাপ্ত ৪ আসামীসহ এক নারী নির্যাতন মামলার আসামী গ্রেফতার

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2017   Sunday

লামায় সাজা প্রাপ্ত ৪ আসামীসহ নারী নির্যাতন মামলার এক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।  রোববার দিবাগত রাতে রাতে লামা থানার সেকেন্ড অফিসার কৃষ্ণ কুমার দাস উপজেলার আজিজ নগর ইউনিয়নের তেলুনিয়া ও চেয়ারম্যান পাড়ায় অভিযান চালিয়ে এ আসামীদেও গ্রেপ্তার করে।

 

 গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীরা হলো, মোঃ বকসু(৪৪) পিতা- মৃত আব্দুল করিম, মোঃ জাহাঙ্গীর(২৯)পিতা- নুরুল হাসেম, মোঃ ইলিয়াস (২৪) পিতা- মোঃ বকসু,  মোঃ সেলিম প্রকাশ মাছ সেলিমপিতা- মোঃ বকসু (২৭)। এ আসামীরা সবাই আজিজ নগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ার বাসিন্দা। এ ছাড়া ২০১৫ সালে দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী ওসমান(৩৫) পিতা- আবুল কালাম। তার বাড়ী উপজেলার আজিজনগর ইউনিয়নের ৩ নং ওর্য়াডের চেয়ারম্যান পাড়ায়।

 

লামা থানার সেকেন্ড অফিসার কৃষ্ণ কুমার দাস বলেন, আমি রবিবার গভীর রাত ৩ টার সময় সঙ্গীয় র্ফোস নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে এ ৫ জন আসামীকে গ্রেপ্তার করি। তৎমধ্যে সিআর ৮৮/১৩ মামলার ৩৭৯ ধারায় ৪ জন সাজা প্রাপ্ত আসামী ও ২০১৫ সালে দায়ের করা জিআর ৬৫/১৫ সালে দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলার একজন ওয়ারেন্টভূক্ত আসামী রয়েছে।

 

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ৪ জন সাজা প্রাপ্ত আসামীসহ এজন ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ